
তোমাকে ভালবাসার কোন ক্ষণ জানা নেই।
কোন কারণ আমার জানা নেই।
তোমাকে ভালবাসতে হবে
এবং আমি জানি
আমি ভালবাসি।
ভালবাসার জন্য কোন উপলক্ষ্য?-না নেই।
বিশেষ কোন সময়?-তাও নেই।
তোমার কন্ঠ আমার প্রিয়
তোমার অতল দুই নয়ন আমার প্রিয়
তোমার চলার রাজসিক ছন্দ আমার প্রিয়
তোমার রক্তিম ওষ্ঠ আমার প্রিয়
তুমি কাছে আসো
বসো পাশে
আর সেই মুহূর্তসময় চিৎকার করে আমাকে বলে
- তুমি ডুবে গিয়েছো গভীর প্রেমে
-জয়ার সম্মোহনকারী ভালবাসায়।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


