
তোমাকে আগে বহুবার দেখেছি
তোমাকে ভালবেসেছি বহু আগে
এ সকলই কেবল স্বপ্নে।
বীজের সুপ্ততা
যেন আমার না বলা ভালবাসা।
প্রিয়তমা,তোমার সরু কোমর
আমি জড়িয়েছি দু'হাতে,নীলাভ জোছনাতে;
তোমার মদির কেশরাজিতে মিশে থাকে
বনানীর তীব্র বুনো ঘ্রাণ।
তোমার মিষ্টি চুম্বনে
আমি খুঁজে পাই সংগ্রামী প্রত্যয়-
আগামীর বেঁচে থাকার প্রেরণা।
তোমার - আমার ভালবাসায় লুকিয়ে রয়
পৃথিবীর স্বপ্ন-সুধা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


