শীত বুঝি
তাই এতো কাছাকাছি,তাই এতো ভালবাসাবাসি।
এসো উপভোগ করি- উষ্ণতা; আমাদের,এই নশ্বর শরীরের।
শরীর বুঝি; তাই ছোঁয়া পেলে দেয় পাখা মেলে,প্রেমের সুনীল আকাশে।
গভীর রাত। নিঃশব্দ চরাচর।
তাই বুঝি ভারী শ্বাস আর গভীর উপলব্ধি- দুটি শরীরের গভীরে।
নিঃশব্দে বহে উষ্ণতা- শিরায় শিরায়।
০৪/০১/২০১৭
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



