আধ খাওয়া সিগারেট আর ছাই ধারণ করে
বেশ আয়েশী ভঙ্গিতে টেবিল দখল করে আছে
ছাইদানী।
বদ্ধ ঘর।
জানালাটাও খোলা হয়ে উঠেনা আর।
কল্পনার ঘর!
আমি ধুমপায়ী নই।
কল্পনায় আঁকি নিঃসঙ্গ এক ঘরের ছবি।
আসলে ঘর নিসঙ্গ হবে কেন?
নিঃসঙ্গ তো আমরা; আমরা মানুষরা।
এদিক ওদিক পড়ে থাকা কাপড়- চোপড়
এলোমেলো।
শুধু মন কখনো এলোমেলো হয়না।
কখনো কখনো নিঃসঙ্গতাই পূজনীয়।।
০৯/০২/২০১৭
নাটোর
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



