
রাতের আঁধার জড়িয়ে ধরে আলোকে।বলছে সে,- ভালোবাসি
তোমার সিক্ত ওষ্ঠে আমি এখন এক ডুবুরী।সংগ্রহ করি-
প্রেমের মনি-মুক্তা।অথবা লুন্ঠনকারী।যে কিনা লুট করে ভালোবাসা।
তুমি কি কখনো শুনেছো গর্জন,- বারি ভরা মেঘের?
এখন,তোমার- আমার শরীরে বিদ্যুৎ খেলছে।প্রেমের বিদ্যুৎ।
অখন্ড সময় আমরা ধরে ফেলি।আর তাকে বন্দী করি- খাঁচায়
না, এই সময় পালাতে চায়না।সে যে ভালোবাসার মিষ্টি সময়।
বৃষ্টি শেষ হলে
মেঘ কেটে গেলে
সুনীল আকাশ আমাদের ডাকে-
আয়
আয়।
আমি শুধু আউড়িয়ে যাই- ভালোবাসি
ভালোবাসি
ভালোবাসি।
১৬/১২/২০১৭
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




