
রাজাকার আর ফাঁসির দড়ি যদি পরিণত হয় পাথরে
তবে শহীদ শব্দটি চোরাবালিতে নয় কবরের গায়ে আটকে থাকে
আমরা যারা বাঙ্গালী একদিন বুঝতে শিখি আয়নায় অন্য কারও প্রতিবিম্ব।
চেতনায় যথেষ্ঠ মরিচা পড়েছে আর আমাদের হৃদয়
মরিচা প্রতিরোধিও নয়
তাই-
নির্বাচনের বাজারে উঠতি ধনীর উলঙ্গ নৃত্য বেশ মজার।
ধর্ম আর চেতনা শূণ্যের সাথে গুন করলে ফলাফল আসে ‘প্রশ্নপত্র ফাঁস’
১৮/১২/২০১৭
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




