
আমি জড়িয়ে ধরলাম আমার আয়।হালাল না হারাম, নিতান্তই ফালতু প্রশ্ন।
গোগ্রাসে খেয়ে নেবার আগে,হালাল শব্দটি রুপালী ইলিশের মত পদ্মায় চমকায়।
ঠিক ইফতারীর সময় ঢাকার রাজপথ প্রস্তরখন্ডে পরিণত হয়।
জলজ্যান্ত মানুষগুলি অদৃশ্য থাকে-ব্যস্ত জনপদে।
আরে ধর্মটাকে কেউ সামলাও।বড্ড ছটফট করছে পৃথিবীর মাঝে।
ওই যে ধার্মিক
সঠিক হালাল খাবারের খোঁজে
ওই যে ধার্মিক দেবতার পায়ের উপর
ওই যে ধার্মিক
তবে দুর্নীতিবাজ-আয়ের ক্ষেত্রে
খোলা মাঠে হলুদ প্রজাপতি ইচ্ছামত উড়ছে।
০৬/০৬/২০১৮
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


