
যাদুর কাঠি নড়ে উঠে আর কিম স্বৈরশাসক হতে দক্ষ কূটনীতিক হয়ে উঠেন
আর মানুষের অমূল্য আবেগ
যাত্রা পথে
বিরতি চেয়ে বসেন।
যাদুর কাঠির ছোঁয়ায় ধর্ম ব্যবসায় ভাটার টান চলে আসে
ইয়েমেন,- ঈমানের জোর দেখে
পৃথিবীর উঠোনে বসে থেকে,-কোলে তার মৃত সন্তান।
টিভির সামনে বসে থাকি
আর এক সময় আমিও
টিভিতে চলমান অবস্তাব বাস্তবতায়
ডুবে যাই।
যাদু ছাড়াই ছেঁড়া কাগজে পাখনা গজায়
ঈদের ১০ দিন আগেই বাসের অগ্রীম টিকিট
গুম হয়ে যায়।
একজন যাদুকরকে পাঠানো হয়েছিল
রাস্তা মেরামত করবার জন্য।
কেউ জেনেছিল-টিভির ক্যামারার সামনে মুখে ফেনা উঠে।
এই নে ধর,ওকে রুমাল এগিয়ে দে।
০৮/০৬/২০১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

