
ও কি ভয়ংকর!আমাকে গরম তেলে বারবার ঝলসানো হচ্ছে।আমি চীৎকার করছি।
বাঁচার তীব্র আকুতি জানাচ্ছি।কিন্তু নরকের প্রহরীগণ নির্বিকার।
-তাহলে, এমনই শাস্তি আমাকে দেওয়া হবে,আমি পাপ করলে?
তিনি নির্বিকারভাবে মাথা ঝাঁকালেন।
ভয়ে আমার শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে যায়।
আমি হাঁটতে শুরু করি পৃথিবীর বন্ধুর পথ বেয়ে
হাঁটছি হাঁটছি-----
কতটুকু সৎ হলে নরক হতে আমি দূরে থাকতে পারবো
কতটুকু?
গতকাল আমি ঘুষ নিয়েছি-প্রথমবারের মতন
ঈশ্বরকে দক্ষিণা দিয়েছি ১০১ টাকা
গতকাল আমি আমার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছি
জানি ভালো থাকবেন তিনি
গতকাল আমি প্রশ্ন কিনেছি,-সন্তানের ভালো ফলের জন্য।
এরপর
তীর্থযাত্রা
মন্দিরে মন্দিরে দক্ষিণা প্রদান
ব্রাক্ষণকে অন্নদান
আমার স্বর্গযাত্রা,-শুধু অপেক্ষা
১০/০৬/২০১৮
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৮ রাত ১০:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




