
কোথায় শুরু?কোথায় শেষ?
বীর্যের উচ্ছাস আর নয় মাস
আমরা বটের ফল?
অথবা আনন্দের ফসল!
মেয়ে, তুমি বুঝি রুপবতী?-তাই বুঝি আমার এই তীব্র যৌন আকাংখা
ছেলে,তুমি বুঝি রুপবান?-তাই বুঝি আমার এই তীব্র যৌন আকাংখা
আমি বুঝি কৃষ্ণগহ্বরে?-তুমিও
আমাদের আগে কিছু নেই
আমাদের পরে কিছু নেই
ঘড়ির কাঁটা,- শুধুমাত্র একটি পথ নির্দেশিকা-
জন্ম-
বেড়ে উঠা-
মৃত্যু-
আবার জন্ম।
শুধুমাত্র আধার পরিবর্তনশীল,
শুধুমাত্র বীর্যে
শুধুমাত্র গর্ভে
প্রেম ও ভালোবাসা বর্ধনশীল।
২০/০৬/২০১৮
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৮ রাত ১০:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




