
ঝকঝকে শহুরে রাতে জ্যোৎস্না পরবাসী
তবুও বন্ধ দরজায়;আচ্ছা মনোদরজায় খিল তোলা যায়?-বাতাস আসে বুঝি,চুপিসারে
আর সে বাতাস কানে কানে বলে,-একটু স্বার্থপর হলে ক্ষতি কি
হও না হয় স্বার্থপর।মেঘের ভেলায় ভাসিয়ে দাওতো নিজেকে।
ওই যে স্বপ্ন ডাঙ্গার ওই মেঠো পথ,-ওই পথ ধরে চলে যাও বর্ষার ভেজা নিঝুম মাঠে
তারপর
মুঠো মুঠো জ্যোৎস্না কুড়িয়ে নিও
চাঁদ বুঝি স্বার্থপর নয়
তোমার আমার মত
অবশ্য সে তো ধারণ করেনা
যা তার নিজের নয়,বিলিয়ে দেয় তা।
তুমি আমি বুঝি স্বার্থপর?
তাই বুঝি বলি আমার আমার—
২৮/০৬/২০১৮
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৮ রাত ১০:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




