
জেগে ওঠো বাঙালি,তোমার কান্ডারী প্রস্তুত
ক্রমশঃ আলো দু’হাতে সরিয়ে দেয় আঁধার
আর পরিস্কার হয়ে ওঠে এক দালালের অবয়ব।
দলে কোন জামাত নেই,সবাই ধানের শীষের প্রার্থী
জামাত,- যে দল একাত্তরে ছিল পাকিস্থানী সেনাবাহিনীর দালাল
জামাত,- যে দল তৈরি করেছে রাজাকার,আলবদর
জামাত,- যে দলের সবাই বাঙালি হয়েও বাঙালি হত্যা করেছে
জামাত,- যে দল হত্যা করেছে এদেশের বুদ্ধিজীবিদের,যারা ছিল এদেশের সূর্য সন্তান
জামাত,-যে দল সরাসরি জড়িত ঘৃণিত যুদ্ধাপরাধের সাথে
জামাত সেই দল যে দল পাকিস্থানী জামাতের বাংলাদেশী শাখা।
তারপরও এই দেশে,এই বাংলাদেশে নব্য কিছু দালাল জামাত টিকিয়ে রাখার কাজে ব্যস্ত-
জেগে ওঠো বাঙালি,তোমার কান্ডারী প্রস্তুত।
যারা নিজেদের সাথে প্রতারণা করে
তাদের ধিক্কার
যারা নবিনদের সাথে প্রতারণা করে
তাদের ধিক্কার
যারা জাতির সাথে কৌশলী প্রতারণা করে
তাদের ধিক্কার।
বাংলাদেশের মাটি কোন যুদ্ধাপরাধীদের জন্য নয়।
২২/১২/২০১৮
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



