
কত চৈত্রের রোদে হেঁটেছি আমি
কত সবুজের মাঝে খুঁজেছি তোমায়
কত ঝড়ো হাওয়ার কল্পনায় সাজিয়েছি ওই মুখ
সবকিছু বিলীন হয়ে যায়, যখন দাঁড়াও তুমি আমার পাশে।
কত শিশুর হাসিতে খুঁজেছি তোমার হাসি
কত মেঘের ভেলায়
ভাসিয়েছি তোমাকে কাছে পাবার সুখ
সব হারিয়ে যায়, যখন দাঁড়াও তুমি আমার পাশে।
তুমি কাছে এলে
তুমি আমার পাশে থাকলে
সমস্ত পৃথিবী
রঙে রুপে উঠে সেজে।
১৩/০৪/২০২১
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০২১ রাত ১১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





