
পুড়ছে হৃদয় তোমার পুড়ছে হৃদয় আমার
হতাশ সুনীল আকাশ, ঝুলছে অট্টালিকার উপর।
কোথায় সকল মানুষ,কোথায় আমার শহর
বন্দী তুমি,বন্দী আমি
বন্দী মনপাখি।
পুড়ছে হৃদয় তোমার, পুড়ছে হৃদয় আমার,
অগ্নি ঝরা দুপুর
অগুন পোড়া আকাশ
মুখে তোমার মুখোশ-
মন কী তোমার হতাশ,
দূরে যদি থাকো
দূরেই বসত কর।
পুড়ছে হৃদয় তোমার পুড়ছে হৃদয় আমার
১৫/০৪/২০২১
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০২১ রাত ৯:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





