
কোন এক সময় মানুষ অবহেলা করবে তার অর্জিত জ্ঞান
-মোহে বন্দী সকল জীবিত প্রাণী।
কোন একদিন শ্মশানে থাকবেনা কোন জীবিত ব্যক্তি-
ব্যবসা আর স্বার্থের পুঁজি দ্বারা পরিচালিত মানুষ
জেনে যাবে তার জ্ঞানের পরিধি।
“ঈশ্বর সর্বত্র বিরাজিত”!
তথ্য সর্বদাই সঞ্চারণশীল
কোষ হতে কোষে
একদিন শ্মশানে থাকবেনা কোন জীবিত ব্যক্তি
মোহে বন্দী সকল জীবিত প্রাণী।
একদিন শ্মশানে থাকবেনা কোন জীবিত ব্যক্তি
শ্মশানের মাটিতে পরে থাকবে মৃতদেহ,-সারিসারি।
এক কোষাণু হতে অন্য কোষাণু
বয়ে নিয়ে যায় তথ্য,-জ্ঞানের?
-ধ্বংসের কিম্বা মহামারির
আমরা আছি অথবা নেই
সময় কি তার মাপকাঠি
একদিন শ্মশানে থাকবেনা কোন জীবিত ব্যক্তি
০৬/০৫/২০২১
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০২১ রাত ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




