পরিতোষ বুদ্ধি দিল বাবার পকেট থেকে সিগারেট চুরির। তখন আমরা তৃতীয় শ্রেণীর ছাত্র। বিড়িতে আগুন দিয়ে কয়েক টান দিতেই মাথা ঘুরে উঠল। ভেবেছিলাম জীবনে আর বিড়ি মুখে তুলবো না। অষ্টম শ্রেণীর বন্ধুদের পাল্লায় পড়ে মাঝে মাঝে দু/এক টান দিতাম। কিন্তু এসএসসি পরীক্ষার পর তা নেশায় পরিণত হল। নব্বইয়ের দশকের ঘটনা। স্টার, ক্যাপস্টান, গোল্ডলিফ ইত্যাতি সিগারেট আমাদের গ্রামের বাজারে পাওয়া যেত। স্কুলের পাশেই বাজার। প্রতিদিন সকালে এবং বিকেলে বাজারে আড্ডা দিতাম। ফাঁকে ধুমপান। এক বন্ধুর পাল্লায় পড়ে একদিন গঞ্জিকাও সেবন করলাম। যাহোক সিগারেট এবং ম্যাচ আমার পকেটে জায়গা করে নিল। অমাদের বাড়িতে তখন আমার মা ছাড়া কোন মেয়েলোক ছিল না। বড় বোনের (একমাত্র বোন) আগেই বিয়ে হয়েছে। আমারা চার ভাই । আমি মেঝো। আমি মার সাথে সবখিচু শেয়ার করতাম। এমনকি কোন মেয়েকে ভাল লাগলে সেটাও মাকে জানাতাম। আমাকে অসম্ভব বিশ্বাস করেন। আমি কখনো তার কাছে মিথ্যা বলতে পারি তিনি তা বিশ্বাস করেন না। সে সময় মা-ই আমার জামাকাপড় পরিষ্কার করতেন। একদিন আমার জামার পকেটে দুটি সিগারেট এবং একটি ম্যাচ পাওয়া গেল। ম হতভম্ব হয়ে গেলেন। হতাশ ভঙ্গিতে আমাকে জিজ্ঞাসা করলেন, "তোর পকেটে সিগারেট কেন?" আমি তাড়াতাড়ি মিথ্যার আশ্রয় নিলাম। বললাম, " ও! রাজকুমার আমার কছে রেখেছিল। পরে নিতে ওর মনে নেই"। রাজকুমার আমার বাল্যবন্ধু। ষষ্ঠ শ্রেণী থেকেই লেখাপড়া বাদ দিয়ে লোহার যন্ত্রপাতি তৈরির কাজ করে। ও কর্মকার পরিবারের ছেলে। রাজকুমার প্রায়ই আমাদের বাড়িতে যেত। ও ধুমপান করে আমার মা তা জানতেন। মা আমার কথায় বিশ্বাস করলেন। তাঁর মুখ উজ্জ্বল হল। তিনি সিগারেট এবং ম্যাচ আমার টেবিলে রেখে দিলেন। আমি বললাম ওগুলি রাজকুমারকে বিকেলে দিয়ে দিব। বিকেলে বাজারে আড্ডা দিতে যাওয়ার সময় সেই সিগারেট এবং ম্যাচ চিত্রা নদীতে ভাসিয়ে দিলাম। সাথে নেশাকেও চিত্রার জলে নিক্ষেপ করলাম। আমার বাড়ির ১০০ গজের মধ্যে বয়ে গেছে যশোরের ছোট্ট চিত্রা নদী। আমি তারপর থেকে একটি বারের জন্যও সিগারেট মুখে নেয়নি।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।