জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির মেধা তালিকায় স্থান পাওয়ার পরও মৌখিক পরীক্ষার পরবর্তী তালিকায় নাম না থাকায় ডীন অফিসে অভিযোগ করতে গেলেও সংশ্লিষ্ট ডীন তাকে অকথ্য ভাষায় বকাঝকা করে কক্ষ থেকে বের করে দিয়েছেন। বড় ভাই সঙ্গে আনার অভিযোগে তাকে ভর্তির সুযোগ দেয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন ওই ডীন। কলা ও মানবিকী অনুষদের মানবিক ছাত্রী তালিকায় নাহিদ নাছরিন নিপা নামের এক ছাত্রীর অবস্থান ছিল ১৩২৬। কিন্তু মৌখিক পরীক্ষার পরবর্তী ফলাফলে নাম না থাকায় ওই ছাত্রী গত রোববার ডীন অফিসে অভিযোগ করতে আসেন। ডীন অধ্যাপক অসিত বরণ তাকে পরের দিন (গতকাল) আসতে বলেন। গতকাল দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে সঙ্গে নিয়ে ওই ছাত্রী ডীন সাথে দেখা করেন। আরো কিছু আবেদনপত্র জমা পড়েছে উল্লেখ করে সব সমস্যা সমাধানের আশ্বাস দেন ডীন। মেয়েটি ডীনের অফিস থেকে বেরিয়ে আসার পর এক কর্মচারী দিয়ে ওই ছাত্রী নিজ কক্ষে ডেকে পাঠান তিনি। কেন বড় ভাইকে সাথে নিয়ে এসেছো জানতে ডীন তাকে অকথ্য ভাষায় বকাঝকা করেন। তিনি ওই ছাত্রীকে বলেন, আমরা তোমাকে আর ভর্তির সুযোগ দেবো না দেখি তোমার বড় ভাই কি করেন। এছাড়া বিজ্ঞান বিভাগের মেধা তালিকায় ৩৭, ৫৪ ও ২১৪ তম অবস্থানে থাকা প্রার্থীদের নাম মাদ্রাসা পড়ার অভিযোগে বাদ দিয়েছেন ডীন অধ্যাপক অসিত বরণ পাল। উল্লেখ্য গতবছর এক ছাত্রকে একই অভিযোগ করতে আসলে তাকে চড় মারেন তিনি।
জাবিতে ভর্তি তালিকায় অনিয়মের অভিযোগ করার ছাত্রীর সঙ্গে ডীনের দুর্ব্যবহার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৮টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩
কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?
কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।