ভোটচোরেরা এলো এবার নির্বাচনে
সাইয়িদ রফিকুল হক
ভোটচোরেরা এবার এলো নির্বাচনে,
ফন্দি একটা আঁটছে খুবই সংগোপনে!
আগে-পরে বলছে শুধু
ভোটটা চুরির কথা,
ভোটের ব্যাংক শূন্য দেখে
ঘুরে গেছে মাথা।
নির্বাচনটা শুরুর আগেই
বলছে যে তাই আবোলতাবোল,
ওরা এখন দেশের ভিতর
চাচ্ছে ভীষণ তালগোল।
চুরি করে আঁধার-রাতে
করছে যারা দলগঠন,
তাদের মুখে ভোটচুরি!!
এ-যে দেখি দুষ্ট-মুখে শিষ্টদমন!
হায়রে বিধি! চোর যে কয় চুরির কথা!
বাংলাদেশে শুরু হলো এটা কেমন আজব-প্রথা?
ভোটচোরেরা নির্বাচনে এলো অনেক ফন্দি করে,
পেট্রোল-বোমা মারবে বুঝি বীর-বাঙালির শান্তি-ঘরে!
মানুষ-মারার ফন্দি করে ওরা এলো
লোক-দেখানো নির্বাচনে,
পাকিস্তানী-ফর্মুলাতে করছে মিটিং
সবাই বসে সংগোপনে!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
-----------------------------------------
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





