মাতৃভূমির কদম-চুমি
সাইয়িদ রফিকুল হক
পয়লা বৈশাখ ভাল্লাগেনা তোমার কাছে,
থার্টি-ফার্স্টে কী যে জাদু মিশে আছে!
অর্ধনগ্ন হয়ে তাইতো ফুর্তি করো বন্ধুর সাথে,
মাতাল হয়ে বাড়ি ফেরো একেবারে শেষরাতে!
তবু ভালো এই তোমাদের থার্টি-ফার্স্ট ডার্টি!
কীসের আশায় করছো এইসব জংলী-পার্টি?
ইংরেজ-বিদ্যা একটু শিখে তোমরা লাফাও বেশি,
বাংলার নামে ফুলবে কবে এই তোমাদের পেশী?
নিজের দেশে বসত করে বাজনা বাজাও কার?
আর কতোদিন করবে এমন?—পাবে না পার।
এই বাংলা যদি তোমার হয়ে থাকে জন্মভূমি,
ফিরে এসো স্বদেশ-বুকে মাতৃভূমির কদম-চুমি।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




