somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাইয়িদ রফিকুল হক
আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

আজ বাঙালির নববর্ষের প্রথম দিন

১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজ বাঙালির নববর্ষের প্রথম দিন
সাইয়িদ রফিকুল হক

আজকে কোনো কুকুর কোরো না ঘেউ-ঘেউ
চুপচাপ বসে থাকো নিজের ঘরে,
আজ মাঠে নেমেছে বাঙালি—এক মহাউৎসবে,
আজ বাঙালি-জাতির মহাআনন্দের শুভদিন
আজ বাঙালির নববর্ষের প্রথম দিন।


আজ পহেলা বৈশাখ,
আজ বাঙালির নতুন বছর বরণের দিন,
আজ বাঙালির হালখাতা খোলার দিন,
চারদিকে আজ শুধু আনন্দের জয়ধ্বনি,
আজকের শুভদিনে কেউ করবে না ফতোয়াবাজি,
এদেশ তোমার যদি নাই ভালোলাগে,
তবে কেন বসে আছো এখানে?
আর কেন ঘেউ-ঘেউ করছো মানুষের বিরুদ্ধে?
তোমরা চলে যাও পেশোয়ার-করাচি-লাহোরে
তোমরা এখনই ছুটে যাও তোমাদের পিতৃভূমি পাকিস্তানে।


আজ বাঙালি-জাতির জীবনে নতুনভাবের শুভদিন,
আজ বাঙালির হৃদয় খুলে হাসবার দিন,
আজ বাঙালির নতুনশপথে জেগে ওঠার দিন,
শহরে-বন্দরে-গ্রামে-গঞ্জে
আজ মেতে আছে অসংখ্য নর-নারী,
আর মেতে আছে সবাই দেশের গানে,
সুরের মূর্ছনায় ভরে গেছে বাংলাদেশ,
আজ তোমরা নিশ্চুপ হয়ে যাও পশ্চিমাকুকুর,
আজ কেউ শুনবে না তোমাদের ঘেউ-ঘেউ,
বাঙালি-হৃদয় শুনেছে পহেলা বৈশাখের আহ্বান,
পালিয়ে যাও তোমরা যারা পাকিস্তানীকুকুর,
তোমাদের সারাবছরের ক্রমাগত ঘেউ-ঘেউ
লাগে নাই কোনো কাজে,
আর মাটি করতে পারেনি আমাদের আনন্দ।
আজ পথে-পথে মানুষের শুধু উপচেপড়া ভিড়,
আজ বাংলাদেশের সর্বত্র মানুষের আনন্দ-মিছিল!
আনন্দের ফাঁকে-ফাঁকে একটুখানি খেয়াল রেখো সবাই
কোনো কুকুর যেন ঢুকতে না পারে আমাদের দলে,
আমাদের কত মা-বোন আজকের শুভদিনে
শুনেছে ঘরছাড়ার ডাক, মিশেছে পহেলা বৈশাখের মিছিলে,
ক্ষণিকের এই আনন্দ যেন তাদের নষ্ট হয়ে না যায়!
ওই দেহলোভীকুকুরগুলো আমাদের পবিত্র নারীদের
আঘাত করার আগেই ভেঙ্গে দাও ওদের মেরুদণ্ড
আর দেহ থেকে চিরবিচ্ছিন্ন করে দাও ওদের নবম কশেরুকা,
শুভনববর্ষে নারীলোলুপ-পাগলাকুকুরদের শায়েস্তা করো শক্তহাতে।


আরও জেগে ওঠো বীর-বাঙালি
আরও জেগে ওঠো শহরের মানুষ,
আরও জেগে ওঠো গাঁও-গেরামের মানুষ
আরও জেগে ওঠো বাংলাভাষা-প্রেমিকগণ,
আর কখনও ভয় পেয়ো না তোমরা কেউ—
আশপাশে হয়তো কুকুর করতে পারে ঘেউ-ঘেউ,
আজ বাঙালির নতুনস্বপ্নে জেগে ওঠার দিন,
আজ নববর্ষের প্রথম দিন—আজ শুভদিন।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
পহেলা বৈশাখ, ১৪২৩ বঙ্গাব্দ।




সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

দৃশ্যমানতা এখন একধরনের পুঁজি

লিখেছেন মুনতাসির, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:০০

মানুষ শুধু অর্থ উপার্জনের জন্য কনটেন্ট নির্মাতা হতে চাইছে না। দৃশ্যমানতা নিজেই এখন একটি মূল্যবান সামাজিক সম্পদে পরিণত হয়েছে।

অনুসারীর সংখ্যা একজন মানুষকে পরিচিতি, আমন্ত্রণ, প্রভাব, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে প্রবেশাধিকার, বাণিজ্যিক... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×