somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাইয়িদ রফিকুল হক
আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

আজ ‘বাংলার সক্রেটিস’ আমার শ্রদ্ধেয় শিক্ষক ড. হুমায়ুন আজাদ স্যারের ৬৯তম শুভজন্মদিন।

২৮ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ ‘বাংলার সক্রেটিস’ আমার শ্রদ্ধেয় শিক্ষক ড. হুমায়ুন আজাদ স্যারের ৬৯তম শুভজন্মদিন।
সাইয়িদ রফিকুল হক

বাংলার ইতিহাসে তিনি এক ক্ষণজন্মা-পুরুষ। আর মহাপুরুষ তো বটেই। তাঁর মতো সাহসীমানুষ এই দেশে এখন কয়জন আছে? আর তাঁর কালেও কয়জন ছিল? জানি, উত্তর খুঁজতে গেলে আমাদের আঁতকে উঠতে হবে। এখন অনেক পদবীধারী-ডিগ্রীধারী, আর অনেক তৈলবাজ-তৈলবিশারদ ভেক ঘুরে বেড়ায় আমাদের সমাজে। কিন্তু এদের মধ্যে কোনো মনুষ্যত্ব, চরিত্র আর সততা বলে কিছু নাই। আর তিনি ছিলেন এককথায় অসাধারণ। আর তিনি ছিলেন একজন স্মরণীয় ব্যক্তিত্ব। তাঁকে প্রাতঃস্মরণীয় ব্যক্তিও বলা যেতে পারে। আর এতে কোনো ভুল নেই। বরং এতে তাঁকে কমই বলা হবে। তাই, গর্বসহকারে আবারও বলছি: বাংলাদেশে তাঁর মতো সাহসীমানুষ খুব কমই আছে। তিনি ছিলেন একজন বহুমাত্রিক ও ভিন্নধারার ভিন্নমতের লেখক। তাঁকে বলা হয় প্রথাবিরোধী লেখক। সবকিছু ঠিক আছে। আসলে, তিনি ছিলেন সত্যবাদীলেখক। এবং এখনও তিনি আমাদের কাছে তা-ই আছেন। তাঁর সততা ও সাহস আমাদের এখনও মুগ্ধ করে রেখেছে।

ড. হুমায়ুন আজাদ স্যার ছিলেন বাংলা ভাষা ও সাহিত্যে জ্ঞানের বাতিঘর। আর তাঁর মতো যোগ্যপুরুষ সমকালীন জীবনে খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর। তাঁর মতো বাস্তববাদী ভাষাবিদ আর কে হবে? কার এমন যোগ্যতা আছে? তিনি ছিলেন দুনিয়ার সমস্ত ভণ্ডামি ও শয়তানীর বিরুদ্ধে রুখে দাঁড়ানো এক জাজ্বল্যমান-প্রতিবাদী-মহাপুরুষ। তিনি নিজে ছিলেন অসম্ভব সাহসী। আর সবসময় তিনি সাহসের পরিচর্যা করতেন। আর অন্যকেও সাহসী হতে তাঁর লেখনিশক্তির দ্বারা প্রভাবিত করতেন।

১৯৪৭ সালের আজকের দিনে, অর্থাৎ, ২৮-এ এপ্রিল তিনি জন্মেছিলেন বিক্রমপুর-জেলার রাঢ়িখালগ্রামে। আর মৃত্যুবরণ করেন ২০০৪ সালের ১১ই আগস্ট। তিনি এই বাংলার চিহ্নিত হানাদারবাহিনী কর্তৃক প্রথম আঘাতপ্রাপ্ত হন ২০০৪ সালের ২৭-এ ফেব্রুআরি—ওই বছরের বইমেলার শেষলগ্নে। তখন বাংলাদেশ শাসিত হচ্ছিলো একাত্তরের হানাদারবাহিনীর দোসরদের দ্বারা।
এই সাহসীমানুষটিকে তখন পরিকল্পিতভাবে হত্যা করা হয়। তাঁর লিখিত বাংলাসাহিত্যের অবিস্মরণীয় বিদ্রুপাত্মক-গ্রন্থ ‘পাক সার জমিন সাদ বাদ’ এখনও সমানভাবে জনপ্রিয়। আর এই গ্রন্থটির জন্য হানাদারবাহিনীর হাতে তাঁকে নির্মমভাবে জীবন দিতে হয়েছে।

আজকের এই শুভজন্মদিনে একজন খাঁটি-বাঙালি লেখক ড. হুমায়ুন আজাদ স্যারের প্রতি অকৃত্রিম ভক্তি ও শ্রদ্ধা রইলো। মহান আল্লাহ, আমার শ্রদ্ধেয় স্যারকে আপনি শান্তিতে রাখুন। আমীন। আমীন। আমীন।

আজ আর নয়। পরে আরও বিস্তারিতভাবে স্যারের ওপর কিছু লেখার ইচ্ছে আছে।

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৮/০৪/২০১৬


সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০৫
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

মূল ইশরাত মঞ্জিল ধ্বংসের আসল খলনায়ক কে?

লিখেছেন মৌন পাঠক, ২৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১১

কথায় কথায় বামপন্থী, সেক্যুলারদের গালি দেয়া হচ্ছে ইশারাত মঞ্জিলের ইতিহাস মুছে ফেলার জন্য।

কিন্তু দালিলিক ইতিহাস হলো— ১৯৫১-৫২ সালে মূল ইশারাত মঞ্জিল বিল্ডিংয়ে কোনো হিন্দু, বামপন্থী বা আওয়ামী লীগার বুলডোজার চালায়নি!

তাহলে... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

×