somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাইয়িদ রফিকুল হক
আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

কোনো-কোনো ব্লগার ব্লগ-পোস্টে আজেবাজে কমেন্ট করছেন! এগুলো কি আসল না নকল?

০৭ ই মে, ২০১৬ রাত ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কোনো-কোনো ব্লগার ব্লগ-পোস্টে আজেবাজে কমেন্ট করছেন! এগুলো কি আসল না নকল?
সাইয়িদ রফিকুল হক

যেকোনো লেখকের বা ব্লগারের লেখার সমালোচনা হবে—এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু আজকাল দেখা যাচ্ছে কোনো স্বনামধন্য ব্লগার কারও-কারও পোস্টে খুব আজেবাজে কমেন্ট করছেন! এগুলো কি তাদের কমেন্ট নাকি অন্য কারও করা? কারণ, এই কমেন্টগুলো দেখলেই মনে হয়: এগুলো কোনো সুস্থ-স্বাভাবিক লোকের নয়। আমার কয়েকটি পোস্টেও সম্প্রতি এই ধরনের নোংরা-কমেন্টস লক্ষ্য করেছি। তাই, অনন্যোপায় হয়ে এই পোস্টটি তৈরি করেছি।

কয়েকজন স্বনামধন্য ব্লগার আমার ব্লগে আজেবাজে ভাষায় একাধিকবার কমেন্ট করেছেন। আমি এগুলো দেখার পরপরই সম্মানিত ব্লগ-কর্তৃপক্ষের কাছে ‘আপত্তিজনক’ বাটনে ক্লিক করে সঙ্গে-সঙ্গে তাদের কমেন্টের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। আমি এইজাতীয় আজেবাজে-কমেন্ট মুছে দেইনি। কারণ, এগুলো ব্লগ-কর্তৃপক্ষের দৃষ্টিগোচরে আনতে চেয়েছি। এইসব আজেবাজে-কমেন্ট তাঁদের (কর্তৃপক্ষের) দেখার প্রয়োজন আছে বলে মনে করছি। কোনো ব্লগারের ভাষা এতো নোংরা হতে পারে—তা এই কমেন্টগুলো না দেখলে কেউ হয়তো বিশ্বাস করতে চাইবেন না। আসলে, তা-ই হয়েছে। আর যাদের নাম-ব্যবহার করে এইসব আজেবাজে-কমেন্ট করা হয়েছে, এবং এখনও হচ্ছে, তাঁরা ব্লগে রীতিমতো সেলিব্রেটি! আমি তাদের সমীহ করি। কিন্তু তাদের নামে—মানে, তাদের নাম ব্যবহারপূর্বক আমার ব্লগে যে-ধরনের অশোভন-কমেন্ট করা হয়েছে, তাতে আমি যারপরনাই বিস্মিত ও হতবাক!
আসলে, এই ধরনের আজেবাজে কমেন্টস কার? আর কারাই বা কেন এমনটি করছে? আশা করি সম্মানিত ব্লগ-কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখবেন। আর এদের ভাষা এতো অসংযত কেন? এরা কারা? আর কেনই-বা তাদের এতো আক্রোশ?

ব্লগে সকলেরই মানুষের ভাষা ব্যবহার করা অপরিহার্য। আমরা মানুষ। আমাদের ভুলত্রুটি হতে পারে। তাই বলে এতো নোংরা-ভাষায় আক্রমণ করতে হবে? ব্লগে কমেন্ট বা সমালোচনার ভাষা শিখতে হবে। আর সবাইকে মানুষ ভাবতে হবে।

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৭/০৫/২০১৬

সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৬ রাত ১০:৪১
৫টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!

লিখেছেন জুয়েল তাজিম, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৪

প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।

বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

শিরনাম হীন

লিখেছেন রানার ব্লগ, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮

তুমি চাইলেই মুঠোর ভেতর
একটা গোটা চাঁদ লুকিয়ে রাখতে পারো,
ইচ্ছে করলেই মেঘের গায়ে
শুকোতে দিতে পারো তোমার ভেজা চুল।
পুরো পৃথিবীর বিস্ময়
তোমার কাছে এসে দাঁড়ায় হাতজোড় করে,
শুধু আমার বুকের কাঁপনে
তোমার এত ভয় কেন... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

×