বিশ্বজুড়ে আল্লাহপ্রভুর নুর
২২ শে জুন, ২০১৬ বিকাল ৪:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বজুড়ে আল্লাহপ্রভুর নুর
সাইয়িদ রফিকুল হক
ধর্ম তুমি মানবে নাকো
মানবে শুধু শয়তান!
এই দুনিয়ায় ভণ্ডগুলো
করছে দখল ময়দান।
লাভের আশায় ষণ্ডগুলো
ধরছে পাপীর লেজ,
কলিযুগে ভণ্ডসাধুর
অনেক বেশি তেজ!
ধর্ম তোমার ভাল্লাগেনা
ধর্ম চোখের বিষ!
শয়তানীটা ধরছো কষে
করছো অহর্নিশ।
মা’বুদ কোথায় খুঁজতে গিয়ে
হচ্ছো দিশেহারা,
জ্ঞানের ভারে ঈমানশূন্য
এখন তুমি সর্বহারা।
তোমার রূপে মুগ্ধ তুমি
গন্ধ তোমার নাকে,
আরও কত ভুল যে তোমার
জীবননদীর বাঁকে।
আল্লাহ কোথায় খুঁজতে গিয়ে
এখন তুমি তালকানা,
হীরকখনি পায় না খুঁজে
সামান্য এক মুদীখানা!
মনে তোমার কঠিন ব্যাধি
সারবে কেমন করে?
আল্লাহ মহান সর্বখানে
দেখলে নাতো জনমভরে।
পুঁথিগত-বিদ্যা দিয়ে
যায় না চেনা আল্লাহপ্রভু,
অন্ধ বুঝি দেখতে পায়
সূর্যটাকে কভু?
সময় আছে তওবা করার
দাও না ছেড়ে সবি,
মনটাকে ভাই শান্ত করো
বলছি অধম-কবি।
মনের ভিতর অন্ধকার
করতে হবে দূর,
দেখতে পাবে বিশ্বজুড়ে
আল্লাহপ্রভুর নুর!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২২/০৬/২০১৬
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৬ বিকাল ৪:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ
প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক...
...বাকিটুকু পড়ুন
ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে...
...বাকিটুকু পড়ুন
বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"...
...বাকিটুকু পড়ুন