somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাইয়িদ রফিকুল হক
আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

হে যুবক, তুমি আত্মহত্যা কোরো না

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হে যুবক, তুমি আত্মহত্যা কোরো না
সাইয়িদ রফিকুল হক

আজ তুমি আত্মহত্যা কোরো না হে যুবক,
আগামীকাল পৃথিবী ভেসে যাবে চতুর্দশীর পূর্ণিমায়!
জোছনাঝরা রাতটুকু দেখবে না একবার তুমি?
তোমার চোখে বুঝি এখন ঘুম নামতে চাইছে!
তবে তুমি শুয়ে পড় কোকিল-ডাকা দিনের কথা ভেবে,
তোমার বুক ভরে উঠুক বকুল ফুলের পবিত্র সুবাসে।

তুমি আত্মহননের দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে
আমার সঙ্গে চাঁদ-জোছনার শোভা দেখবে ফাঁকা মাঠে বসে,
তুমি যদি আরও কাছ থেকে জোছনা দেখতে চাও—
তবে তোমাকে ভালোবেসে নিয়ে যাবো নিশিদের বাড়ির ছাদে!
তবুও তুমি আত্মহত্যা কোরো নাকো, হে বুদ্ধিমান যুবক।
তোমার যদি কষ্ট খুব বেশি হয়ে থাকে তবে তার থেকে
আশি ভাগ কষ্ট এখনই আমাকে দিয়ে দাও,
পারলে তোমার সবটুকু কষ্ট আমার বুকে চাপিয়ে দাও,
আমি পাথরবক্ষে পৃথিবীর সব কষ্ট ধারণ করবো হাসিমুখে,
তবুও তুমি আত্মহত্যা কোরো নাকো, হে বুদ্ধিমান যুবক।

এখনও বসন্ত আসতে অনেক বাকি, শীতের আগমন সবে,
ঘুম থেকে জেগে কুয়াশাঢাকা সকাল দেখবে না তুমি?
শিশিরভেজা ঘাসগুলো তোমার পায়ের স্পর্শ যে
পেতে চাইবে প্রতিদিন নরম রোদেভাজা সকালে!
তাদের আমি কী বলে বুঝাবো? তুমি আমাকে বলে দাও,
শীতের প্রায় অবসানে আবার আসবে পাতা-ঝরার দিন!
আবার আসবে খুব রঙিন হয়ে পৃথিবীর আলো ঝলমলে বসন্ত,
তবুও কি তুমি মরতে চাও এই সোনাঝরা পৃথিবীতে?
আর তুমি আত্মহত্যার কথা ভেবো না হে যুবক,
কেউ ভালোবাসুক-না-বাসুক, এই পৃথিবী তোমাকে ভালোবাসে।

বুকের ভিতরে দিনে-দিনে খুব কষ্ট জমেছে তোমার,
তাই কী হয়েছে বন্ধু? তুমি ভেঙে ফেল কষ্টের বিশাল পাহাড়,
কেউ তোমার ভালোবাসার স্বপ্নচুরি করেছে? তাই কী হয়েছে বন্ধু?
তুমি দুনিয়ার সব স্বপ্নচোরের সঙ্গ ত্যাগ করে এসো আমার সঙ্গে,
আমরা দুজন পাহাড়তলীর সবুজ ঘাসে বসে শুনবো ঝর্নার গান,
পাখির মনমাতানো কলতানে মুগ্ধ হয়ে ডুবে যাবো নতুন স্বপ্নে,
আর পৃথিবীতে আবার কত জোছনা ঝরবে ভালোবেসে হাসিমুখে,
এমন স্বর্গ ছেড়ে মিথ্যাঅভিমানে তুমি কোথায় যাবে বন্ধু?
আজ তুমি আত্মহত্যা কোরো না হে অভিমানী যুবক,
এই পৃথিবীর কেউ তোমাকে ভালোবাসুক-না-বাসুক
পৃথিবী কিন্তু তোমাকে পরম মমতায় আগের মতো ভালোবাসে।
তুমি ফিরে আসো যুবক ভালোবাসার বেঁচে থাকার চিরসবুজ স্বপ্নে,
তুমি কেন মরবে তোমার কষ্টের কারণ পাপীদের পথের কাঁটা হয়ে?
তারচেয়ে বন্ধু, এসো হাসিমুখে ভেসে যাই দুজনে নীলজোছনায়,
আগামীকাল হেসে উঠবে আমাদের পৃথিবী চতুর্দশীর পূর্ণিমায়!


সাইয়িদ রফিকুল হক
৩১/০১/২০১৯
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২০
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাপলা বা শালুকের পরিচিতি, পুষ্টিগুন ও মানব শরীরের উপকারীতা।

লিখেছেন রবিন.হুড, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


শাপলা অতি পরিচিত একটি নাম তাই না! এটি আসলে একটি জলজ উদ্ভিদ। যাকে আমাদের দেশের জাতীয় ফুল বলে আখ্যায়িত করা হয়েছে। এটি শ্রীলংকারও জাতীয় ফুল তবে নীল শাপলা সেখানকার জাতীয়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

×