জাগলো আবার বীর বাঙালি
অনেক কালের ঘুম থেকে
দেখবে কে কে সেই সে ছবি-
শাহবাগে যাও দেখে।
লক্ষ মনের লক্ষ্য একই
বক্ষে ওদের এক আশা
কাঁদিয়েছিলো যে পশুরা
যাক সে নিপাত; এক ভাষা
রণিয়ে উঠে কণ্ঠে ওদের-
দেয় কাঁপিয়ে দশদিশি
‘৭১ এর রাজাকার
গাদ্দারদের চাই ফাঁসি।
বৃদ্ধ যুবা নর-নারী
ধর্ম বর্ণ নির্বিশেষ
গড়তে এলো আবার যেন
আমার সোনার বাংলাদেশ।
ছোট্ট শিশু যায় নি বাকি
বাবার রণে অংশী সে
ভবিষ্যতের নেতা এসে
শিশুর মাঝে রয় মিশে।
আয় কে যাবি আয় রে আয়
ডাকছে এ দেশ মাতৃকায়।
মুনাফেকের পতন কে চাস
আয় ছুটে আয় দীপ্ত পায়।
বি: দ্র: সংযুক্ত এ ছবিটিই আমাকে এ কবিতাটি লিখতে উদ্বুদ্ধ করেছে। ছবিটি গত ৮-২-১৩ তারিখ শুক্রবারে তোলা। ‘৭১ এর যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে শাহবাগের উত্তাল জনসমুদ্রের এক কোণে এক বাবা তার শিশুকে ভ্ট্টুা পোড়া খাওয়াচ্ছিলেন। কেননা ক্ষুধার্ত শিশুটিকে ভালো কোন খাবার খাওয়ানোর মতো পরিবেশ ছিলো না। শিশুর বাবা স্বাধীনতা বিরোধী রাজাকারদের বিচার চাইতেই এ জনসভায় অংশ নিয়েছিলেন। শিশুটিও তার বাবার রণ সঙ্গী হিসেবে আমার মনে হয়েছে। আমার অনুরোধে এ দৃশ্যটি ধারণ করেন, তরুণ লেখক গোলাম কাইয়ুম মৃধা।
পরিচিতি: কবি, লেখক
এবং ব্যবস্থাপনা সম্পাদক
পাক্ষিক সময়ের বিবর্তন
৩২/২ সেনপাড়া পর্বতা, সেকশন ১০
মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল: ০১৯৪২-৮৪৭২০৭
আলোচিত ব্লগ
বর্ষায় সালথা গ্রামে

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন
যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।
আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন
সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।