সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
সামহোয়ার ইন বল্গের অভিনন্দন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বহু বৎসরের বহু প্রতীক্ষার পর আসিল সেই মাহেন্দ্রক্ষণ। নরওয়ে নোবেল কমিটি 2006 সালে প্রখ্যাত অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংককে শানতির জন্য নোবেল পুরস্কারে ভূষিত করিয়াছে। ইহা বাংলাদেশ এবং বাঙালি জাতির জন্য অত্যনত আনন্দ ও গৌরবের বিষয়। ড. মুহাম্মদ ইউনূস তৃতীয় বাঙালি, যিনি এ দুর্লভ সম্মানে অভিষিক্ত হইলেন। ইহার পূর্বে সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং অর্থনীতিতে ড. অমর্ত্য সেন নোবেল পুরস্কার লাভ করিয়াছিলেন। ড. মুহাম্মদ ইউনূস এবং তাহার স্বপ্ন ও কর্মধারায় লালিত গ্রামীণ ব্যাংক কেবল বাংলাদেশে নহে, বিশ্বের অন্যান্য অঞ্চলের দরিদ্র জনগণের ভাগ্যোন্নয়নে নিবেদিত। নোবেল কমিটি ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংকের অবদানের স্বীকৃতি দিতে গিয়া যথার্থই বলিয়াছেন, বৃহত্তর জনগোষ্ঠীকে দারিদ্র্যের নিগঢ় হইতে মুক্ত করিতে না পারিলে প্রকৃত শানতিপ্রতিষ্ঠা সম্ভব নহে। ক্ষুদ্র ঋণ প্রকল্প দারিদ্র্য মুক্তির একটি উপায়। তৃণমূল পর্যায়ের উন্নয়ন, গণতন্ত্র ও মানবাধিকার প্রক্রিয়াকেও ত্বরান্বিত করিয়া থাকে। ড. ইউনূস ও তার গ্রামীণ ব্যাংক নিজস্ব সংস্কৃতি ও সভ্যতার মধ্য দিয়া দেখাইয়াছেন দরিদ্রের মধ্যে যাহারা হতদরিদ্র তাহারাও নিজেদের ভাগ্য পরিবর্তনে সম্মিলিতভাবে কাজ করিতে পারে। বিশ্বের সবচাইতে সম্মানজনক পুরস্কারে ভূষিত ড. ইউনূস নিজের অভিব্যক্তি প্রকাশ করিতে গিয়া বলিয়াছেন, এই পুরস্কার দারিদ্র্য বিমোচন আন্দোলনে বিরাট ভূমিকা রাখিবে। দারিদ্র্য বিমোচনেই শানতি। দারিদ্র্য বিমোচন করিতে পারিলে শানতি আসিবে। এবং এই ব্রত নিয়া তিনি আজীবন কাজ করিয়া যাইবেন। এই স্বাপি্নক পুরুষের নোবেল পুরস্কার বিজয়ে সমগ্র দেশবাসীর সহিত আমরাও আনন্দিত।সামহোয়ার ইন বল্গের পক্ষ হইতে তাহাকে উষ্ণ অভিনন্দন ও রক্তিম শুভেচ্ছা।
১৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
জুলাই যোদ্ধা!

এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন
তুমি যা জানো, আমি তা জানি না

তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-... ...বাকিটুকু পড়ুন
মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন
সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন
মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।