somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

2011 বিশ্বকাপের পাক-ভারত প্রদর্শনী ম্যাচটি হবে ঢাকার বাইরে: উদ্বোধনী অনুষ্ঠান জমকালো করতে এখন থেকেই বিসিবির তৎপরতা

১৯ শে ডিসেম্বর, ২০০৬ বিকাল ৪:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

2011 বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী দিনে ভারত ও পাকিসত্দানের মধ্যকার প্রদর্শনী ম্যাচটি ঢাকায় অনুষ্ঠিত হবে না। কেননা বাংলাদেশ যে 6টি ম্যাচ আয়োজনের সুযোগ পেয়েছে সে ম্যাচগুলো যে মাঠে অনুষ্ঠিত হবে সেখানে প্রদর্শনী খেলা দিলে আইসিসির রুল অব কন্ডাক্ট লংঘন করা হবে বলে ঢাকার বাইরেই ভারত ও পাকিসত্দানের প্রদর্শনী ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রদর্শনী ম্যাচটিকে আইসিসি একদিনের আনত্দর্জাতিক ক্রিকেটের মর্যাদাও দেবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে।
এদিকে 2011 বিশ্বকাপকে সামনে রেখে আইপিএসবি নামে একটি ওয়ার্ল্ড কাপ কমিটিও ইতোমধ্যে গঠন করা হয়েছে। যার প্রধান হলেন-ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি শারদ পাওয়ার। সূত্রটি জানায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড উদ্বোধনী অনুষ্ঠান আকর্ষণীয় ও স্মরণীয় করে রাখতে এখন থেকেই জোর প্রস'তি শুরু করে দিয়েছে। বোর্ড কর্তাদের ভাষায়, 2011 বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান হবে জমকালো। উদ্বোধনী অনুষ্ঠান করতে গিয়ে যাতে আইসিসির নিয়মনীতি লংঘন না হয়, সেদিকেও লক্ষ রাখতে হবে বিসিবিকে। কেননা এই অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে মাঠ ও পিচের যথেষ্ট ক্ষতি হতে পারে। এ ব্যাপারে আইসিসি আগেই বিসিবিকে সতর্ক করে দিয়েছে। আইসিসির সিদ্ধানত্দনুসারে উদ্বোধনী অনুষ্ঠানের দিন ভারত ও পাকিসত্দানের মধ্যে একটি প্রদর্শনী ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিশ্বকাপের খেলা অনুষ্ঠিত হবে। তাই সেখানে প্রদর্শনী ম্যাচের আয়োজন করলে আইসিসির রুল অব কন্ডাক্ট লংঘিত হবে। যেজন্য মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পরিবর্তে ভারত ও পাকিসত্দানের মধ্যকার প্রদর্শনী ম্যাচটি ঢাকার বাইরে নারায়ণগঞ্জের ফতুল্লা অথবা চট্টগ্রামে অনুষ্ঠিত হতে পারে বলে সূত্রটি জানায়।
এদিকে 2011 বিশ্বকাপ ক্রিকেটের জন্য ইতোমধ্যে ভারত, পাকিসত্দান, শ্রীলঙ্কা ও বাংলাদেশকে নিয়ে আইপিএসবি ওয়ার্ল্ড কাপ কমিটি গঠন করা হয়েছে। যে কমিটির সভাপতি হলেন বিসিসিআইর সভাপতি শারদ পাওয়ার, আহ্বায়ক পিসিবি সভাপতি ড. নাসিম আশরাফ এবং লঙ্কান ক্রিকেট বোর্ড প্রধান নির্বাহী দিলীপ ম্যান্ডিজ ট্রেজারার পদে অধিষ্ঠিত হয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধি এই কমিটির নির্বাহী সদস্য পদে রয়েছেন বলে জানা গেছে। তবে সূত্রটি বিসিবি প্রতিনিধির নাম জানাতে অপারগতা জানিয়েছে। শারদ পাওয়ারের সভাপতিত্বে আগামী 19 মে (2007) এই কমিটির আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে ভারতে।
উল্লেখ্য, 2011 বিশ্বকাপ ক্রিকেটের যৌথ আয়োজক পাকিসত্দান, ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। উদ্বোধনী অনুষ্ঠানসহ 6টি ম্যাচও বাংলাদেশে অনুষ্ঠিত হবে। রাজধানী মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানসহ খেলাগুলো অনুষ্ঠিত হবে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১


নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×