somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতের বিহারের মুজাফফরপুরে শুধু অন্তর্বাস পরে পরীক্ষা দিতে হলো পরীক্ষার্থীদের

০২ রা মার্চ, ২০১৬ রাত ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নকল ঠেকাতে এ কোন পদ্ধতি!
অনলাইন ডেস্ক | আপডেট: ২২:২২, মার্চ ০১, ২০১৬
নকল ঠেকাতে এভাবেই পরীক্ষা নেওয়া হয়। ছবি: এনডিটিভিনকল ঠেকাতে কত ব্যবস্থাই নিল কর্তৃপক্ষ। পরীক্ষার হলে ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল সেটসহ ডিজিটাল যন্ত্রপাতি নিষিদ্ধ করা হলো। নিষিদ্ধ করা হলো ফুলহাতা শার্ট ও জুতাও। কিন্তু ভারতের বিহারের মুজাফফরপুরের সেনাবাহিনী এবার যে পদ্ধতি অনুসরণ করে পরীক্ষা নিল, তা অতীতের সব রেকর্ড ভঙ্গ করে দিল, সে কথা বলা যায় নিঃসন্দেহে।
এনডিটিভির খবরে বলা হয়, গত রোববার হয়ে যাওয়া সেনাবাহিনীর এক পরীক্ষায় কাপড় খুলে পরীক্ষা দিতে হলো পরীক্ষার্থীদের। অবশ্য পুরোপুরি নগ্ন হয়ে পরীক্ষা দিয়েছেন তা কিন্তু নয়, শুধু অন্তর্বাসটি ছিল বলে তা-ও রক্ষা হলো সম্মানটা! তবে এ-সংক্রান্ত একটি ছবি মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর থেকে বিষয়টি নিয়ে ভারতজুড়ে চলছে আলোচনা। এমন পরিস্থিতিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বিষয়টির ব্যাখ্যা চেয়েছেন সেনাবাহিনীর প্রধান দলবীর সিং সুহাগের কাছে।

ভারতের বিহার রাজ্যের নকলের জন্য বেশ দুর্নাম রয়েছে। অনেক ক্ষেত্রে অভিভাবকেরাই নকল সরবরাহ করে থাকেন। গত বছর গণনকলের একটি ছবি আন্তর্জাতিক মিডিয়াগুলোতেও শিরোনাম হয়েছে। ওই ছবিটিতে দেখা যায়, অভিভাবক এবং স্বজনেরা দশম শ্রেণির পরীক্ষা চলাকালীন পরীক্ষার হলের দেয়াল বেয়ে ওঠেন এবং জানালা দিয়ে ব্যাপকভাবে নকল সরবরাহ করছিলেন। নকলের কথা মাথায় রেখে এবং বোর্ড পরীক্ষাকে সামনে রেখে এই জানুয়ারিতে বিহার সরকার ঘোষণা করেছে, যে সব শিক্ষার্থী নকল করতে গিয়ে ধরা পড়ে তাঁদের ২০ হাজার টাকা জরিমানা করা হবে। এ ছাড়া নকল সরবরাহ করতে গিয়ে কোনো স্বজন যদি ধরা পড়েন তবে তাঁকে দেওয়া হবে জেলে। শ্রেণিকক্ষগুলোতে সিসিটিভি বসানোরও নির্দেশ ছাড়াও কিছু পরীক্ষার হল থেকে পরীক্ষার দৃশ্য সরাসরি সম্প্রচারের সিদ্ধান্তও নিয়েছে সরকার।

রোববারের পরীক্ষাটি হয় একটি খোলা মাঠে। পরীক্ষার্থীরা মাঠে বসে নিজেদের পা-কে এবং অনেকে ইটকে টেবিল হিসেবে ব্যবহার করে এক ঘণ্টার লিখিত পরীক্ষা দেন। পরীক্ষায় অংশ নেওয়া ২১ বছর বয়সী হরিশম্ভু কুমার নামে এক পরীক্ষার্থী বলেন, যখন তাঁরা প্রথম পরীক্ষার কেন্দ্রে পৌঁছালেন তখন তাঁদের সেনাবাহিনীর কর্মকর্তারা শুধু অন্তর্বাসটি ছাড়া বাকি কাপড়গুলো খুলে ফেলতে বলেন। এ সময় পরীক্ষার্থীরা ভয় পেলেও কর্মকর্তারা যখন বললেন, নকল ঠেকাতে এই ব্যবস্থা, তখন বিষয়টির সঙ্গে কিছুটা অভ্যস্ত হলেন তাঁরা। কেউ কেউ অভিযোগ করেন ওই অবস্থায় তাঁদের অস্বস্তিবোধ হচ্ছিল এবং ঠান্ডাও লাগছিল।

এ বিষয়ে সেনাবাহিনীর আঞ্চলিক অফিসের কর্নেল গোধারা বলেন, পরীক্ষাটি অন্তর্বাস পরিয়ে নেওয়া নিয়ে প্রশ্ন উঠলেও পরীক্ষার্থীদের শারীরিক পরীক্ষাটি অন্তর্বাস পরেই দিতে হবে। তা ছাড়া নকল ঠেকাতে সব ধরনের প্রস্তুতি নিতে চেয়েছিলেন তাঁরা। বিগত বছরগুলোতে পরীক্ষার্থীরা অন্তর্বাস এবং হাতকাটা গেঞ্জির মধ্যে মোবাইল ও নকল লুকিয়ে রেখে প্রতারণা করেছে। তাই এ ব্যবস্থা।
তবে সরকার নকল এড়ানোর জন্য পরীক্ষাটি কম্পিউটারাইজড করার চিন্তা করছে।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৬ রাত ৯:৩৭
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×