somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাসকিন-সানি অবৈধ হলে বুমরাহ-অশ্বীন মাঠে কেন?

১১ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তাসকিন-সানি অবৈধ হলে বুমরাহ-অশ্বীন মাঠে কেন?
প্রকাশের সময়: Fri, Mar 11th, 2016
স্পোর্টস আপডেট ডেস্ক – বাংলাদেশের জাতীয় দলে আসার পর থেকেই বলের গতি দিয়ে জয় করে নিয়েছেন কোটি ভক্তের হৃদয়। আর এরই মধ্যে চলে এসেছেন আন্তর্জাতিক ক্রিকেট বিশেষজ্ঞদের নজরে। আর একজন বাঁহাতি ঘুর্ণি যাদুকর। বলের ঘুর্ণিতে অবাক করে দেন সেরা সেরা ব্যাটসম্যানদের। বলা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের দুই নক্ষত্র তাসকিন আহমেদ এবং আরাফাত সানির কথা।

সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপের ফাইনালে খেলেছে বাংলাদেশ। আর বাংলাদেশের ফাইনালে ওঠার জন্য যে কয়জন বোলারের অবদান রয়েছে তাদের মধ্যে এ দুজন অন্যতম।

বর্তমানে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন তাসকিন-সানি। তবে বাংলাদেশের ভয়ঙ্কর এ দুজন বোলারকে হঠাৎ করে কেন আইসিসি অবৈধ বললো তা ভেবে পাচ্ছে না কেউই।

এ বিষয়ে আলোড়ন চলছে ইন্টারনেট দুনিয়ায়। গত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ভারতের সেই ম্যাচটি এখনো উজ্জ্বল সবার সামনে। সমর্থকদের ধারণা- তবে কি ভয়ঙ্কর হয়ে ওঠা এ দুই বোলারকে সরাতে চাইছে আইসিসি। নাকি এর পেছনে রয়েছে কোনো মোড়লের কেরামতি।

এ বিষয়ে অবশ্য বাংলাদেশের কোচ হাথুরিসিংহে তার ক্ষোভ প্রকাশ করে বলেন, ”আমার দুই বোলার গত ১২ মাস ধরে খেলছে। আইসিসি এতোদিন কিছু দেখল না? এখন কেন? নাকি শুধু এই ম্যাচেই তারা অন্যভাবে বল করেছে? আইসিসি তাদের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুললে, আমিও আইসিসির অ্যাকশন (কর্মকাণ্ড) নিয়ে প্রশ্ন তুলতে পারি।”

থেমে নেই ক্রিকেটপাগল মানুষ। তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টা প্রশ্ন ছুঁড়েছেন আইসিসিকে। তারা তাসকিন এর সাথে ভারতের জাতপ্রিত বুমরাহ এবং আরাফাত সানির সাথে ভারতের রবীচন্দন অশ্বীনের ছবি জুড়ে দিয়ে দেখিয়েছেন তাসকিন-সানির চেয়ে আরো বেশি হাত ভাঙ্গে বুমরাহ এবং অশ্বীনের।

বিশ্ব টি-টোয়েন্টির মত আসরে হঠাৎ করেই আইসিসির এমন সন্দেহের ফলে তারা মানসিকভাবেও ভেঙ্গে পরতে পারে বলে আশংকা প্রকাশ করেন অনেকে। অনেকে বুমরা এবং অশ্বিনের বোলিং একশন নিয়েও সন্দেহ প্রকাশ করতে দ্বিধাবোধ করেন নি। যদিও অশ্বিনের বোলিং একশন নিয়ে এর আগে কম জল ঘোলা হয় নি!

এটাকে শুধুমাত্র বাংলাদেশকে মানসিকভাবে বিপর্যস্ত করার কোন পাঁয়তারা? নাকি অন্য কিছু! সে যাই হউক, ক্রিকেটবিশ্বে যে ভারতীয়রা আধিপত্য বিস্তার করে ক্রিকেটের বিশ্বায়নের প্রভাবে ব্যাঘাত ঘটাচ্ছে এটা নিশ্চিত।

তাদের দাবি তাসকিন-সানি অবৈধ হলে বুমরাহ-অশ্বীন মাঠে কেন?তাসকিন-সানি অবৈধ হলে বুমরাহ-অশ্বীন মাঠে কেন?
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×