somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখন দেখি সকল নারী বাদীরা কি বলে..জানি সবাই এখন মুখে মূল ঢুকায় বসে থাকব ...

১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একি কথা বললেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। এক সময়ের বামপন্থী এই নেত্রী নারী সমাজের পক্ষে কথা বলতে গিয়ে তিনি রংপুর জেলার নারীদের তিনি এতো নীচে নামালেন কেন? হেফাজতের আমীর আল্লামা শফীর সমালোচনা করতে গিয়ে তিনি রংপুরের মেয়েদের সম্ভ্রমহানি করলেন। রংপুরের মেয়েরা পতিতাবৃত্তিতে নাম লেখাতে তিনি যে ‘সরকারি রেজিষ্ট্রেশনের’ কথা উল্লেখ করেছেন সে রেজিষ্ট্রেশন কি দেখাতে পারবেন? সংসদে দেয়া কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর এই বক্তব্য নিয়ে ঢাকায় অবস্থানরত বৃহত্তর রংপুরের মানুষ এবং রংপুরে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

জাতীয় সংসদে গতকাল হেফাজতের আমীর আল্লামা আহমদ শফীর ভিডিও ফুটেজের বক্তব্য নিয়ে বিষোদগার করে নারীর সম্মান রক্ষা করতে গিয়ে মতিয়া চৌধুরী বলেন, ‘১৯৭৯ সালে জিয়াউর রহমানের শাসনামলে রংপুরে মেয়েরা ক্ষুধার জ্বালায় ভাতের দাবিতে সরকারি দফতরে রেজিস্ট্রারের মাধ্যমে পতিতাবৃত্তিতে নেমেছিল। তখন শফি আহমদ কোথায় ছিলেন? তিনি তাদের উদ্ধারে এগিয়ে আসেননি কেন?’ আহমদ শফী সেদিন কোথায় ছিলেন তা নিয়ে মাথা না ঘামালেও রংপুরের মানুষের প্রশ্ন মতিয়া চৌধুরী সেদিন কোথায় ছিলেন? এ তথ্য তিনি কোথায় পেলেন?

সংসদে মতিয়া চৌধুরীর এ বক্তব্য শোনার পর রংপুরের বিক্ষুব্ধ এক সাংবাদিক বললেন, রংপুরের মেয়েরা যখন ভাতের দাবিতে রেজিষ্ট্রেশন করে পতিতাবৃত্তিতে নেমেছিল তখন মতিয়া চৌধুরী কোথায় ছিলেন? তিনি কি দেখেছেন রংপুরের মেয়েরা পতিতার খাতায় নাম লিখিয়েছিলেন ভাতের দাবিতে? যদি ভাতের জন্য মেয়েদের পতিতাবৃত্তিতে নামেন হয় তাহলে রংপুরের ‘বউ’রা কি ঘরে বসেছিলেন? মতিয়া চৌধুরীর কাছে এ প্রশ্ন করছেন রংপুরের মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাতো রংপুরের ‘বউ’।

খোঁজ নিয়ে জানা যায় ’৭৯ সালে বেগম মতিয়া চৌধুরী সিপিবি করতেন। তিনি তখন আওয়ামী লীগের ওপর এতোই ক্ষুব্ধ ছিলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গায়ের চামড়া দিয়ে ‘ডুগডুগি’ বাজাতে চেয়েছিলেন। ’৭৯ সালের শেষের দিকে আওয়ামী লীগে যোগদানের পর তিনি ‘হঠাৎ বঙ্গবন্ধুর সৈনিক’ হয়ে যান। তথাকথিত এই অগ্নিকন্যার মানুষকে ‘বোকা বানানোর’ রাজনৈতিক কান্ড-কারখানা মানুষ গত কয়েক বছরে দেখেছে।

আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকে তখন আন্দোলনের সময় হঠাৎ রাস্তায় শুয়ে সিনক্রিয়েট (দৃশ্যের অবতারণা) করে তিনি আলোচনায় থাকার চেষ্টা করেছেন। বিগত বিএনপি-জামায়াত সরকারের শাসনামলেও মতিয়া চৌধুরী ‘সৎ জীবনযাপনে অভ্যস্ত’ প্রমাণের জন্য মতিঝিলে চাউলের ট্রাকের (বিডিআর পরিচালিত ন্যায্য মূল্যের দোকান) সামনে লাইনে দাঁড়িয়ে ৫ কেজি চাল কিনেছেন। টাকা খরচ করে সংবাদিকদের এনে সে চিত্র ধারণের পর টিভিতে প্রচার করেছেন।

ড. ফখরুদ্দিন-মঈনুদ্দিনের শাসনামলে কারওয়ান বাজারে ফুটপাতে ‘ভাগা দেয়া পঁচা বেগুন, দু’টাকার মরিচ আর ভাঙ্গা করলা’ কিনে তা ক্যামেরায় ধারণ করে মিডিয়ায় প্রচার করেছেন।

এ প্রসঙ্গে রংপুরের এক সাংবাদিক বলেন, মতিয়া চৌধুরী এ কথা বলে শুধু রংপুরের মেয়েদের নয়, রংপুরের নারীসমাজকে অপমান করেছেন। প্রধানমন্ত্রীর কন্যা রংপুরের মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সম্ভ্রমহানি ঘটিয়েছেন। রংপুরের ‘বধু’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অপমান করেছেন।

রংপুরের সন্তান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, সংসদে মতিয়া চৌধুরী রংপুরের মেয়েদের সম্পর্কে মিথ্যাচার করেছেন। রংপুরের নারী সমাজকে হেয় প্রতিপন্ন করেছেন। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সংসদেই এ জন্য মতিয়া চৌধুরীকে রংপুরের নারীসমাজসহ দেশের নারী সমাজের কাছে ক্ষমা চাইতে হবে।

এদিকে সংসদে মতিয়া চৌধুরীর বক্তব্যের খবর রংপুরে পৌঁছলে সেখানের ক্ষুব্ধ নারী-পুরুষ বিক্ষোভ করে। তারা মতিয়া চৌধুরীর কুশ পুত্তলিকা দাহ করে
................................................................................
শফি সাহেব কোথায় আমাদের দেশ এর অনেক নারী বাদী ছি : ছি: শুরু করে দিছে ...জাত গেলো জাত গেলো অবস্থা ...তাদের সাথে আমাদের প্রধানমন্ত্রী ও কম যান নাই ... এখন দেখি সকল নারী বাদীরা কি বলে ... জানি সবাই এখন মুখে মূল ঢুকায় বসে থাকব ...
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×