somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেলানী এবং কিছু ফালতু কথা

০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজ ৭ জানুয়ারী " ফেলানী দিবস " ।
২০১১ সালের ৭ জানুয়ারি এমন এক কনকনে ঠান্ডা শীতের রাতে কুড়িগ্রাম সীমান্তে কুকুরের মতো গুলি করে ফেলানীকে হত্যা করে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী(বিএসএফ) ।
ফেলানী হত্যার বিচারের নামে ভারত ফেলানীকে হত্যাকারী খুনি বিএসএফ সদস্য অমিয় ঘোষকে বেকসুর খালাস এবং "জাতীয় বীর" হিসেবে অভিহিত করে!

# আমাদের " সরকার যন্ত্রটি " অনেক আগেই ভারত নামের এই রাষ্ট্রটির কাছে আত্মসমর্পন করে বসে আছে । আমাদের সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিজিবি) গত পাঁচ বছরে একটা বুলেটও খরচ করেনি! এ সিঙ্গেল বুলেট!
# আর মা-খালা-চাচীরা আত্মসমর্পন করে বসে আছে স্টার জলসা/স্টার প্লাস/জি বাংলা চ্যানেলে! ওপার বাংলায় আমাদের চ্যানেল নিষিদ্ধ ।
# ভারতীয় শিল্পী ছাড়া বিজয় দিবসের অনুষ্ঠান পূর্নতা পায় না আমাদের ।
# দেশের মানুষ জাতীয় মাছ ইলিশ চোখে না দেখলেও, দাদা-কাকা বাবুরা সকাল বিকেলের নাস্তায় ইলিশ ভাজা খেয়ে তৃপ্তির ঢেকুর তোলে ঠিকই!
# নিজেদের পেছনে বাঁশ না পুরা বাশবাগান নিয়েই আমরা ভারতকে বাগেরহাটের রামপালে বিদ্যুৎ কেন্দ্র করার অনুমতি দিয়েছি । কৃত্রিম সুন্দরবন গড়বো বলে!
# তিতাস নদীর স্রোত বন্ধ করে, রাস্তা বানিয়ে দিয়ে ভারতকে বিনামূল্যে ট্রানজিট দিয়েছি ।
# ছিটমহল চুক্তি করে ভারতকে ছিটমহল ফিরিয়ে দিয়েছি, কিন্তু নিজেদের গুলো এখনো উদ্ধার করতে পারিনি ভারতের হাত থেকে ।
# টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর আজও আমাদের ক্রিকেট টিমকে ভারত নিজের দেশের মাটিতে খেলতে আমন্ত্রন জানায়নি ।

আরো অনেক কিছুই আছে লেখার মতো ।
ভারত-বাংলাদেশ সীমান্ত বিশ্বের অন্যতম ঝুকিপূর্ন সীমান্ত ।
অথচ ভারত দাবী করে তারা নাকি আমাদের সবচেয়ে ভাল বন্ধু!
প্রতিদিনই সীমান্তে হত্যাকান্ড চলছে ।
কতশত ফেলানী নিপীড়িত হচ্ছে সীমান্তে ।
কিন্ত আমরা নির্বিকার ।
সীমান্তে হত্যার কথা শুনে দুইটা গালি দেয়ার পর কানে হেডফোন লাগিয়ে হিন্দি গান শুনি ।
মা-খালা-চাচীরা রিমোট নিয়ে স্টার জলসায় মেতে উঠেন!
এভাবেই চলছে...চলবে হয়তো...
বছর ঘুরলে হয়তো আবার এমন একটি স্ট্যাটাসের জন্ম হবে!

( বীর বিএসএফ বাহিনী, সাহস থাকলে চীন-পাকিস্তান সীমান্তে একটা গুলি করে দ্যাখা...পারবি ?? )
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×