মন খারাপের একেকটা দিন নিকষ কালো
মেঘলা লাগে
কেউ বোঝেনা এই আমাকে, আমারও যে
একলা লাগে
মাঝে মাঝে বৃষ্টি দেখে হাত বাড়ানোর
ইচ্ছে জাগে
ভেতর ভেতর যাই পুঁড়ে যাই, কেউ বোঝে না
আমার আগে।
ভুল শহরে এই আমি যে ভুল মানুষের সংগ
খুঁজি
কেউ না জানুক তুমি জানো, তোমায় আমি
ভালো বুঝি।
হেসে ছিলাম প্রাণটা খুলে, সেটাও ছিলো
বছর আগে
ভেতর ভেতর যাই পুঁড়ে যাই, কেউ বোঝে না
আমার আগে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



