- বলছো ভালোবাসো, বলো তো কেন ভালোবাসো?
- কেন ভালোবাসি ... ভাবিনি তো কখনো! ভালোবাসি তাই ভালোবাসি।
-রাখো তো তোমার হেয়ালি কথা। আচ্ছা পুরুষ চোখে আমার তনুদেহ, আলোআঁধারি জ্যোছনা, শফির বয়ানে তেতুঁলের লোভ। তাই কি ভালোবাসো?
-শরীর? সে তো মোহ, দুদিনের খেলা। লুচ্চাও পেয়ে যায় শরীর। পারে কি ভালোবাসতে!
-তাহলে মন? আমার মনটাকে বুঝি ভালোবাসো?
- এখনো কি বুঝেছি তোমার মন? একজনমে পারব কি বুঝতে আর!
- পারলে না তো দিতে প্রশ্নের উত্তর! তোমরা পুরুষ বুদ্ধু একেকটা ...
আমি কিন্তু জানি কেন ভালোবাসি ..
- বলো তো কেন?
- তুমিই যে আমার হারিয়ে যাওয়া অংশ। সেই বালিকাবেলা থেকে খুঁজছি আমি, হঠাৎ-ই পেয়ে গেলাম তোমায়। তাই তো ভালোবাসি।
তুমি আমি মিলে হয়েছি আমরা সম্পূর্ণ আজ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


