somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাণিজ্যে কবিতা

২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধু আফজাল একটি কর্পোরেটের কর্ণধার। সেদিন ওর অফিসে আমার সাথে হয়ে গেলো একান্ত আড্ডা। এ কথা সে কথার পর বললো, "তুই তো বেশ কবিতা লিখিস, শুনেছি কবিতার বই-টইও বের হয়েছে। তবে আমার কথা কি দোস্ত, ঐ সব লিখে-টিকে কি হবে যদি এ দিয়ে বাণিজ্য করতে না পারলে! মুক্তবাজার অর্থনীতিতে টিকে থাকতে হলে এ ছাড়া উপায় কি?" ভ্যাবাচ্যাকা খেয়ে আমি বলে উঠি, "কবিতা, বাণিজ্য? ধ্যুত, কি করে হয়।"

"হাঃ, হাঃ, হাঃ, বাণিজ্যকরণ কি হয়নি তুই বল? গল্প-উপন্যাস, নাটক থেকে শুরু করে কি হয়নি? মায় জাকির নায়েক তো তার ওয়াজ পর্যন্ত বাণিজ্যকরণ করে ফেলেছে। কাঁটাবনের মসজিদের বইয়ের দোকানগুলোতে কি দেখিস নাই তার ওয়াজের ভিডিও সিডি-গুলো কী পরিমাণ বিক্রী হয়? কবিতা কেন হতে পারবে না? " প্রত্যয়ী কন্ঠে বলে উঠে আফজাল।

আফজালের মুখের দিকে বিমূঢ় হয়ে তাকিয়ে থাকি। এবার ও বলে, "দোস্ত, চিন্তা করিস না, তোর জন্যই আমি একটা প্রজেক্ট হাতে নিয়েছি। আমাদের কোম্পানিই স্পন্সর করবে। ফেইসবুকে ছড়া্নো ছিটানো তোর লেখা এক্সপ্লিসিট প্রেমের কবিতা দেখেছি, বেশ ভালো লেখা। ঐগুলো নিয়েই সংকলন হবে। দেখিস, হটকেকের মতোন বিকোবে। তোর বইয়ের নামও দিয়েছি, 'বাৎস্যায়নে কবিতার বিভা।' কি পছন্দ হয়েছে?" আমার জবাবের অপেক্ষা না করেই এবার আফজাল ইন্টারকমে বোতাম টিপে, "জয়িতা এখনই আসো, জরুরীূ মিটিং আছে।"

স্লাইডিং ডোর খুলে জয়িতা ঢুকে। ছিম-ছাম, সুন্দরী মডেলের মতোন চেহারা।

আফজাল বলা শুরু করে, " জয়িতা, এ আমার বন্ধু কবীর। আমাদের কবিতা প্রজেক্টের প্রথম কবি ও। আর কবীর, জয়িতা আমাদের পাবলিসিটি অফিসার, ২০১০ সালের লাক্স সুন্দরী।"

"আমাকে কি করতে হবে বলুন স্যার ...", জয়িতার চোখে প্রশ্নবোধক চিহ্ন।

আফজাল এবার চেয়ারটায় নড়ে চড়ে বসে। শুনো জয়িতা, ওর কবিতার বইয়ে তোমাকে মডেলিং করতে হবে, বেশ খোলামেলা, একসপ্লিসিট টাইপ .. প্রতিটি কবিতার থিমের সাথে পোজ দিতে হবে, অনেকগুলো সিটিং দিতে হবে বুঝতেই পারছো, তুমি রাজি? ও আচ্ছা, এবছরই তো তোমার প্রমোশন ডিউ, তাই না?"

মিষ্টি হেসে জয়িতা বলে উঠে, " আপনি বললে অবশ্যই করবো স্যার; ইটস মাই প্লেজার ..."

" গুড গার্ল। তাহলে কবিকে তোমার মোবাইল নম্বরটি দিয়ে রাখো, পান্ডুলিপি গুছিয়ে ফেললেই উনি তোমার সাথে যোগাযোগ করবেন...", জয়িতাকে চলে যেতে ইঙ্গিত করে আফজাল।
এবার আমার দিকে তাকিয়ে বলে, "দেখিস, চান্স মিস করিস না।"
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগের পর-

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন

হায়ার সেলফ্‌

লিখেছেন হুমায়রা হারুন, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪১


শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে... ...বাকিটুকু পড়ুন

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!

লিখেছেন জুয়েল তাজিম, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৪

প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।

বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

×