somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাত বাড়িয়ে দাও, তারপর...

১৬ ই জানুয়ারি, ২০১২ রাত ৩:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বোকা মেয়েটাকে বলা হয়েছিলো তাকে ‘সারপ্রাইজ’ দেয়া হবে, তাকে এক আত্মীয়ের বাসায় নিয়ে যাওয়া হলো, চোখ বেধে তারপর বলা হলো হাত বাড়াতে।তার হাত প্রসারিত যে মানুষটির দিকে তাকে সে বিশ্বাস করে,সে মেয়েটির অনেক আপনজন, ভালোবাসার মানুষ। মেয়েটির পৃথিবী ভর্তি কৌতুহল আর রোমাঞ্চ, আনন্দ আর উত্তেজনা। সে তার ডান হাত প্রসারিত করেছিলো আগ্রহে- মেয়েটির হাত তারপর কিসে ভরে উঠেছিলো আমরা অনেকেই জানি, মায়াময় স্বপ্ন ভরা একটা পৃথিবী থেকে বারিয়ে দেয়া হাত দুটি যখন মেয়েটি কষ্ট করে টেনে নিতে পারলো তখন তারা ফেরত গেল একটা নিষ্ঠুর, কুতসিৎ বাস্তবতা ভরা পৃথিবীতে।
মেয়েটির প্রবাস ফেরত স্বামী তার আঙুলগুলো কি দিয়ে কেটেছিলো অতোকিছু পেপারে লিখে নি, কাটার পর আঙুল গুলো ডাস্টবিনে ফেলে দেয়ার ঘটনায় আমরা তার স্বভাবের পরিষ্কার পরিচ্ছন্নতার প্রমাণ পাই। ঘন্টাখানেক মেয়েটি ওভাবেই পড়ে থাকে, কাটা জায়গা থেকে অনবরত রক্ত গরায়। পৃথিবীর মানুষের সম্মিলিত নিষ্ঠুরতার ঘটনায় আরেকটি অধ্যায় যোগ হয়। বর্বর যন্তুটির কি বিচার আমাদের আইন করবে আমি জানি না, আদৌ বিচার করবে কি না তাও জানি না।
রক্তক্ষরণে মেয়েটি মারা গেলে পৃথিবী সম্পর্কে, মানুষ সম্পর্কে কি খারাপ ধারণাটাই না সে নিয়ে যেত। আমাদের ভাগ্য ভালো, সে বেচে আছে। শুধু বেচে আছে তা-ই না, ডাক্তারদের অনেক চেষ্টার পরে এখন সে তার আঙুলহীন হাত দিয়ে লিখতেও পারে, এবার মেয়েটি এইচ এস সি পরীক্ষার্থী।আমরা তার জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।
হয়তো মেয়েটি তার জীবনের অন্ধকার এই অধ্যায় থেকে একদিন মুক্তি পাবে, কিমবা হয়তো আঙুলবিহীন হাতটি তাকে কখনোই আর স্বাভাবিক হতে দেবে না, কিন্তু এখন মনে হয় জাতি হিসেবে আমাদের নিজেদেরকে প্রশ্ন করার সময় এসে গেছে, ‘হোয়াটস রং উইথ আস?’ -আসলে আমাদের সমস্যাটা কি?মেয়েটির স্বামীর মতো লোকজন ক্রমেই আমাদের মধ্যে সুলভ হয়ে উঠছে। এটা চিন্তার কথা।
আমাদের এখন অনেক মানুষ দরকার, জনসংখ্যা সমস্যার এই ছোট্ট দেশটাতে জন্তু জানোয়ারের সংখ্যা আশংকাজনক ভাবে বেড়ে গিয়েছে। এখন আমরা কেবল একটাই স্বপ্ন দেখতে পারি, আর তা হল মানুষে মানুষে ভরে উঠছে এই জনপদ, এমন মানুষ যার আশ্রয়ে অন্য একটা মানুষ নিরাপদ, তার আশা-আনন্দ-বিশ্বাস আর ভালোবাসা নিরাপদ।তবে এই স্বপ্ন দেখতে দেখতে ঘুমিয়ে পড়লে হবে না, এই স্বপ্ন দেখতে দেখতে আমাদের জেগে উঠতে হবে।

ডেইলি স্টার লিংক
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:১১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×