somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নাঈম মুছা
সুবোধ আমি। তবে পলায়নরত। কারন সময় আমার পক্ষে না। জীবন আমার সঙ্গে না। আগে কোথাও থিতু হই। তখন পরিচয়টা জানাব। ধন্যবাদ এখানে ঢু মারার জন্য। মোর নির্জীব ব্লগবাড়িতে আপনাকে স্বাগতম।

‌একটি ঈদের উপহার এবং বিনিময়ে পাওয়া অনাবিল হাঁসির ফোয়ারা

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



- এই অটো দ্রুত চলো আমার বাসের সময় হয়ে গিয়েছে।
- জ্বী, উঠেন।
- হুমম, চলো।
- যদি কিছু না মনে করেতন তাহলে একটা কথা বলতাম।
- অবশ্যই বলো।
- আপনার শরীর থেকে যে সুগন্ধ বের হচ্ছে এটা কিসের সুগন্ধ?
- ওহ্ এই কথা! এটা একটা আতরের সুগন্ধ! কেন?
- না আসলে আমি এই আতরটা অনেক দিন ধরে খুজছি কিন্তু পাচ্ছি না আর তাছাড়াও নামটাও জানিনা! একটু বলা যাবে কোথা থেকে কিনেছেন এটা?
- এইতো এইচ.এস.এস রোড থেকে।
- আপনারা কি খুব ব্যস্ত? বলছিলাম আপনাদের ভাড়া দেয়া লাগবে না যদি আমার সাথে গিয়ে একটু কিনে দিতেন। আমি নামধাম অতো জানিনা তো আর তাছাড়া দেখা গেল আমি গিয়ে বললাম একটা নাম আর ওরা দিচ্ছে আরেকটা তখন আবার আমি বুঝতেও পারব না। এজন্যে আমার সাথে গিয়ে যদি একটু কিনে দিতেন তাহলে খুব ভালো হতো।
পাশের আমার সহযাত্রী বড় ভাইয়ের দিকে তাকালাম। ইশারায় হ্যাঁ সূচক সংকেত পেয়ে বললাম গাড়ী ঘুরান। দোকানের সামনে গিয়ে বললাম আপনি কিছুক্ষণ বসেন আমরা আসছি। কিছুক্ষণ পরে ফিরে এসে বললাম, এই যে ভাই আপনার আতর। উনি বললেন, কত টাকা ভাই? আমি বললাম, আগে বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে আসুন তারপরে টাকার হিসাব করা যাচ্ছে।
.
গাড়ী থেকে নেমে ভাড়াটা ধরিয়ে দিয়ে বললাম, এই নিন আপনার ভাড়া। বিস্ময়কর ভঙ্গিমায় তাকিয়ে বলল, ভাড়া লাগবে না আর আতরের টাকাটা নিবেন না? আমি বললাম দরকার নেই। মনে করেন কেউ একজন আপনাকে এটা ঈদের উপহার হিসেবে দিয়েছে! উনি আর চাপাচাপি করলেন না আমার বলার ধরণ দেখে বা সে সুযোগটাও পেলেন না। গাড়ি ঘুরিয়ে চলে যাওয়ার সময় বললেন, ভাই ভালো থাকবেন আর আতরটা আমার খুব পছন্দ হয়েছে। রমজানের শেষ বিকেলের ভগ্ন শরীর নিয়ে অকৃত্তিম মমতায় মুখে একটা কৃতজ্ঞতার হাঁসি ফুটিয়ে চলে গেলেন। এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে! সেই ব্যস্ততাকে না বলা উচিত যে ব্যস্ততা মানুষের মুখে এক চিলতে হাঁসি ফোটানো থেকে বিরত রাখে! এ এক অমূল্য রতন কারো মুখে হাঁসি ফোটাতে পারা। এ এক অমূল্য শিল্প তাতে কোনো সন্দেহ নেই!
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৭
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৭



বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার

ভূমিকা

একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

×