আমি অন্ধকার ভালোবাসি
তাতে কিছু দেখা যায় না বলে।
আমি বেদনা ভালোবাসি
কেউকে কিছু বলতে হয় না বলে।
আমি একাকিত্বকে আলিংগন করি
নিজেকে লুকানোর কিছু থাকে না বলে।
আমি কষ্টকে আঁকড়ে ধরে থাকি
সেখানে নিজেকে খুঁজে পাই বলে।
আমি বৃষ্টিতে ভিজতে ভালোবাসি
চোখের জল বোঝা যায় না বলে।
মানুষকে সুখী দেখতে ভালোবাসি
খানিক বেদনাটাকে ভুলতে পারি বলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


