somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমার মত তুমি চলতে পারো

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমার মত তুমি চলতে পারো
হতে পারো ভীষন খারাপ,
যা ইচ্ছে তাই বলতে পারো
করতে পারো পাপ।
নিজের ক্ষতি নিজে করতে পারো
করবেনা কেউ মানা -
নিজের হাতেই নিজে গড়তে পারো
তোমার আপন ঠিকানা।
মুক্ত পাখির মত উড়তে পারো
দিতে পারো সাগরে ঝাঁপ ,
মুক্ত পাখির মত উড়তে পারো
দিতে পারো আগুনে ঝাঁপ
পারবেতো দিতে প্রভুর কাছে
তব কর্মের হিসাব ,
পারবেতো দিতে প্রভুর কাছে
তব কর্মের হিসাব ।
ইচ্ছে হলেই তুমি দিতে পারো
নিজেই নিজেকে ধোঁকা
নিজের ভালো যে বোঝেনা
তার চেয়ে কে আছে বোকা?
ভবঘুরে সেজে যারা ঘুরে বেড়ায়
পড়াশুনাতে যার নেই মন,
নিজের পায়ে যারা কুড়াল মারে
তুমিও হতেই পারো তাদের একজন।
কালের স্রোতে গা ভাসাতে পারো,
কালের স্রোতে গা ভাসাতে পারো
ছাড়তে পারো দ্বীনধারী।
দ্বীনের পথে যারা করে আহবান
দিতে পারো তাদের হুশিয়ারি।
এত বিষ লাগে যদি দ্বীন ইসলাম
মানতে না পারো যদি কোরআন
খোদার সৃজিত এই আকাশের নিচে
থাকিস কেন ওরে বেঈমান!!!
তোমার মত তুমি চলতে পারো
হতে পারো ভীষন খারাপ
যা ইচ্ছে তাই বলতে পারো
করতে পারো পাপ।
ইচ্ছে হলেই তুমি করতে পারো
পিচাশির অনুসরন
নিজেদের সংস্কৃতি ভুলে গিয়ে
করতে পারো ওদের অনুকরন।
স্টার প্লাস কিংবা স্টার জলসা
হতে পারে তোমার প্রিয়-
অনেক বাদী নেতা হতে পারো তুমি
সাজতে পার তুমি নব রোমিও
সেকুলারিজম কিবা কমিওনিজম
হতে পারে তোমার নীতি
সেকেলে পোরোনো মনে হতে পারে
দ্বীন ইসলামের নীতি।
ওরেও অধুনা মুক্তমনা
একটু কি ভেবে দেখনা?
ধরার মাঝে তুমি পাবে কি খুঁজে
মুহাম্মদের (সাঃ) এর তুলনা।
তোমার মত তুমি চলতে পারো
হতে পারো ভীষন খারাপ
যা ইচ্ছে তাই বলতে পারো
করতে পারো পাপ।
ইচ্ছে হলেই তুমি করতে পারো
ইচ্ছে হলেই তুমি করতে পারো,
মিথ্যে প্রেমের অভিনয়-
নো টেনশন , ডু ফুর্তি
লাইফ মানেই বুঝি ইনজয়।
মিথ্যে প্রলোভনে কেড়ে নিতে পারো
অবলা নারীর যৌবন।
অবশেষে ব্ল্যাকমেইল করতে তারে
গোপনে করতে পারো ভিডিও ধারন,
লজ্জায় অপমানে সেই মেয়েটি
হয়তোবা দিবে আত্নহুতি।
সমাজের চোখে তুমি পেয়ে যাবে পার
হয়তোবা হবেনা তোমার বিচার।
শোনরে পাগল নরপশু,
শোনরে পাগল নরপশু
শোনরে বোকা শোন,
কেমন লাগতো যদি হতো সে তোমার
আদরের ছোট বোন।
তোমার বোনের সাথে এমন হলে
কেমন লাগতো তখন??
সুদ-ঘুষ যত পারো খেতে পারো
সুদ-ঘুষ যত পারো খেতে পারো
করতে পারো দুর্নীতি
দেশ ও জাতির যদি ক্ষতি ও হয়
তাতে তোমার কিছু যায় আসে কি?
হতে পারো তুমি ফের নব্য ফেরাউন
করতে পারো খোদায়ী দাবি
যা ইচ্ছে হুকুম দিতে পারো
হাতে পেয়ে ক্ষমতার চাবি।
থাকবে কদিন এই পৃথিবীর বুকে,
থাকবে কদিন এই পৃথিবীর বুকে
কদিন পাবে অবকাশ?
খুব বেশি ভালো নয় পড়ে দেখ
জালিম শাহীর ইতিহাস।
তোমার মত তুমি চলতে পারো
হতে পারো ভীষন খারাপ
যা ইচ্ছে তাই বলতে পারো
করতে পারো পাপ।
নিজের ক্ষতি নিজে করতে পারো
করবেনা কেউ মানা-
নিজের হাতেই নিজে গড়তে পারো
তোমার আপন ঠিকানা।
মুক্ত পাখির মত উড়তে পারো
দিতে পারো সাগরে ঝাঁপ
মুক্ত পাখির মত উড়তে পারো
দিতে পারো আগুনে ঝাঁপ,
পারবেতো দিতে প্রভুর কাছে
তব কর্মের হিসাব ।
পারবেতো দিতে প্রভুর কাছে
তব কর্মের হিসাব ???
- কলরব
বিঃ দ্রঃ লিরিক্সটি #কলরবের , আমি শুধু শুনে শুনে কম্পোজ করলাম।তাই আমার অনিচ্ছাকৃত কোনো প্রকার ত্রুটি হয়ে থাকলে কলরবের ভাইরা সহ, প্রত্যেকেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আমার দৃঢ় বিশ্বাস ।




সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

×