ভালবাসার সাংবাদিকতা
০৪ ঠা মে, ২০১৯ রাত ৮:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভোর চারটায় ঘূর্ণিঝড় ফণি'র লাইভ আপডেটের জন্য যমুনা টেলিভিশনের এক জেলা প্রতিনিধিকে কানেক্ট করার চেষ্টা করছিলাম। কয়েকবার বলার পরেও তার ক্যামেরাপারসন ক্যামেরার ফ্রেমটা ঠিকই করতে পারছিলো না। কড়া স্বরে ধমক দেয়ায় তাকে যেন কিছুটা বিব্রত মনে হলো। আমতা আমতা করে বললো, 'ভাই গ্রামের মেয়ে তো, বউটা এসব ক্যামেরা ঠিকমতো বুঝে না। আপনি একটু বলে দেন কিভাবে কোন দিকে দাড়াবো...'
অবাক হয়ে শুনলাম তার আলাদা কোনো ক্যামেরাপারসন নেই। সে তার মোবাইলে লাইভ দিচ্ছে আর তার বউ ক্যামেরার ওপাশে ছাতা মাথায় চার্জার লাইট নিয়ে দাড়িয়ে আছে। ঘূর্ণিঝড়ের আপডেট দিতে হবে বলে তারা দুজনই সারারাত জেগে থাকবে। এই ঝড় বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে তারা বেড়িয়ে পরেছেন আপডেট জানাতে। একদিকে ঝড়ের মধ্যে বউকে একা বাসায় রেখে আসতে হবে বলে তার দুশ্চিন্তা হচ্ছিলো আবার এই দূর্যোগের মধ্যে সে একা একা লাইভ কি করে দিবে ভেবে বউও তার সাথেই চলে এসেছে।
এরপর রাতে যতোবার তার লাইভ কানেক্ট করেছি, প্রতিবারই সেখানটায় এক 'অদ্ভুত ভালবাসা' অনুভব করেছি..
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০২১ রাত ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে...
...বাকিটুকু পড়ুনগানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============

একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর...
...বাকিটুকু পড়ুন
বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩

একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে...
...বাকিটুকু পড়ুন