যুদ্ধাপরাধী গোলাম আজমের ৯০ বছরের সশ্রমস কারাদন্ড হয়েছে। যার ৯০ বছর ধরে ফাসিতে লটকানোর কথা তার ৯০ বছরের জেল?
এই ৯০ বছরে গোলাম আজমের পিছনে যে খরচ হবে তার টাকা দেবে কে? রাষ্ট্র। রাষ্ট্রের টাকা মানে আমার টাকা। আমার ট্যাক্সের টাকা। যুদ্ধাপরাধীকে খাওযানোর জন্য আমার টাকা ব্যয় হবে এটা আমি কোনোভাবেই মানি না। তাছাড়া বিচারকরা তাকে সশ্রম কারাদন্ড দিয়েছে। যারে তুলতে নামাতে তিন জন লাগে সে নাকি আবার কাজ করবে?
গোলাম আজম যদি ১ বছরও বাঁচে তা হলে তার জন্য রাষ্ট্রের ব্যয়:
৩৬৫ দিন হাসপাতালের ব্যয- খাদ্য ওষুধ ও কেবিন ভাড়া সহ কম পক্ষে ৩৫০,০০০ টাকা।
এর সাথে তো নিরাপত্তা ব্যয আছেই।
আর কোনো ভাবে যদি সে আরো দুই চার বছর বাঁচে তাহলে খরচ আরো বাড়বে।
আরে বিচারকরা বয়সের কথা ভেবে ওকে বাচিয়ে রাখলো- দেশের কথা ভাবলে দড়িই বরাদ্দ করতো তার জন্য। কারণ এক গোছা দড়িরর দাম তো আর অত না।
সে যাই হোক আমি ঠিক করেছি - এ বছর ট্যাক্স দেওয়া বন্ধ করবো। আমার টাকায় আমি গোলাম আযমকে খাওয়াতে দেবো না। নো- নেভার। আপনারা যারা আমার দাবির সাথে একমত তারাও আওয়াজ তুলুন-
গু আজমকে খাওয়াতে- আমরা ট্যাক্স দেবো না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


