বিএনপি চুপ কেন?
১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যুদ্ধাপরাধী মামলার রায় নিয়ে বিএনপি কোনো মন্তব্য করে নি। আগের রায়গুলো নিয়েও বিএনপির কোনো অফিসিয়াল প্রতিক্রিয়া ছিল না। এবারো নাই। বিএনপি প্রতিক্রিয়া না দেখানোর মূল কারণ রাজনৈতিক না আদর্শিক সেটা বিবেচনার দাবী রাখে।
মুক্তিযুদ্ধের ঘোষক বলে দাবীদার জিয়াউর রহমানের দল যুদ্ধাপরাধের পক্ষে থাকবে তাও আবার প্রকাশ্যে এটা মনে করা ঠিক নয় আবার যে জিয়াউর রহমান গোলাম আযমকে নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন কিংবা যার আশীর্বাদ ছাড়া খালেদা জিয়ার রাজণীতি হয় না তার বিরুদ্ধে অফিসিয়াল কথা বরা সেটাও অসম্ভব। অতএব ধরি মাছ না ছুই পানি এমন নীতিটাই বিএনপির জন্য নেওয়া স্বাভাবিক।
কিন্তু জলে নামবো গা ভেজাবো না এমন অবস্থানের কারণে যে দলের মধ্যে অসংখ্য মুক্তিযোদ্ধা আছেন সেই দল যুদ্ধাপরাধীদের দোসরে পরিণত হচ্ছে। আর এই সুযোগে আওয়ামী লীগ পরিণত হয়েছে মুক্তিযুদ্ধের সোল এজেন্টে।
বিএনপির সমর্থকরা কেবলমাত্র আওয়ামী লীগের বা যুদ্ধাপরাধ মামলার প্রক্রিয়া নিয়ে কথা বলতে গিয়ে স্বাধীনতা বিরোধীদেরই পক্ষ নিয়ে ফেলেন। মামলা নিয়ে কথা হতে পারে কিন্তু যুদ্ধাপরাধের পক্ষ নেওয়াটা বিএনপির সাজে না।
এক্সেত্রে বিএনপির উচিত নিজেদের অবস্থান পরিষ্কার করা। তা না হলে জামাতের ফাদে পা দিয়ে বিএনপি নিজেও অপরাধীদের পক্ষ নিয়েছে এমন পারসেপশন তৈরী হলে তার ফলাফল তাকেই বহন করতে হবে। কারণ যে যতটুকু পানিতে নামবেন- ততটুকুই তো ভিজবেন?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন