জোয়ান অভ আর্ক।
আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগরের মধ্যবর্তী একটি দেশ ফ্রান্স। ফ্রান্সের আদি নাম ভেল্টিক গল। খ্রীষ্টপূর্ব ৫৮-৫১ সালে জুলিয়াস সিজার এ অঞ্চল দখল করেন এবং পাঁচশো বছর রোমানগণ দেশটি শাসন করেন। রোমানদের পর কালক্রমে একসময় ইংরেজরাও এই দেশটি দখল করে নেয়। ইংল্যান্ডের রাজা পঞ্চম হেনরী শতবর্ষব্যাপী এক যুদ্ধে ফ্রান্সকে পরাজিত করেন এবং দখলদারিত্ব প্রতিষ্ঠা করেন পুরো ফ্রান্সে। তাই ফ্রান্স এক দীর্ঘ সময় ছিল ইংরেজদের অধীনে। আর পরবর্তীতে এই পরাধীন ফ্রান্সের মুক্তিদাত্রী বীরকন্যা হলেন জোয়ান অভ আর্ক।
জোয়ান অভ আর্ক ছিলেন ফ্রান্সের এক কৃষক পরিবারের মেয়ে। তার জন্ম হয়েছিল ১৪১২ খ্রীষ্টাব্দে। ইংরেজদের শোষণে ফ্রান্স যখন অন্ধকারে নিমজ্জিত হচ্ছিল তখন আলোর প্রদীপ নিয়ে এগিয়ে এসেছেলেন জোয়ান অভ আর্ক। পলাতক ফ্রান্সের রাজার কাছে গিয়ে তিনি সৈন্য প্রার্থনা করেছিলেন। দেশের স্বাধীনতা রার জন্য তার কঠিন প্রতিজ্ঞার কথা ব্যক্ত করেছিলেন।
ফ্রান্সের রাজাও তাকে অস্বীকার করতে পারলেন না। আর্কের প্রতিজ্ঞা দেখে তিনি একটি সাদা পতাকা দিলেন। সেই সঙ্গে আদেশ করলেন সৈন্যদেরকে তারা যেন এই মেয়েটির আদেশ পালন করে।
তারপর ঘটতে লাগল সব অলৌকিক ঘটনা। জোয়ান অভ আর্ক প্রবল বিক্রমে একদল সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়লেন ইংরেজ বাহিনীর উপর। প্রথম আক্রমণেই তিনি একটি শহর দখল করে নেন।
প্রথম আক্রমণে জয়ী হয়ে নেত্রীর প্রতি সৈন্যদের বিশ্বাস আরও জোরাল হলো। এরপর তারা প্রচণ্ড উৎসাহে একটার পর একটা আক্রমণ চালিয়ে দখল করতে লাগল শহরের পর শহর।
জোয়ান অভ আর্কের নেতৃত্বে ফরাসী বাহিনী একটার পর একটা জয়লাভ করছে শুনে ইংরেজ বাহিনীর মধ্যে ছড়িয়ে পড়ল প্রচণ্ড আতংক।
একটা সামান্য মেয়ে কি না ঝানু ঝানু ইংরেজ সেনাপতিদের হারিয়ে দিচ্ছে। এ সত্যি মানুষ, নাকি ডাইনী। জোয়ান অভ আর্কের অগ্রযাত্রা দেখে এমন অবস্থা হলো যে ইংরেজ সৈন্যরা তার নাম শুনলেই ভয়ে ছুটে পালাতে লাগল। ডাইনীর সাথে যুদ্ধ করা কারও সাধ্য নয়।
ফরাসী সিংহাসনে আবার বসলেন ফ্রান্সের রাজা। এর সব কৃতিত্বই জোয়ান অভ আর্কের। কিন্তু এর বিনিময়ে তিনি রাজার কাছ থেকে কোন প্রতিদানই গ্রহণ করলেন না।
ইংরেজগণ কিন্তু এই অপমানের কথা ভুলতে পারল না। কেমন করে প্রতিশোধ নেওয়া যায় তার জন্য ফন্দী আঁটতে লাগল। অবশেষে ফ্রান্সের এক বিশ্বাসঘাতক রাজনৈতিক দল জোয়ানকে আহত অবস্থায় ইংরেজদের হাতে ধরিয়ে দিল।
জোয়ান অভ আর্কের বিচার করা হলো। বিচারে রায় দেওয়া হলো যে জোয়ান মানুষ নয় সে একজন ডাইনী। জোয়ান অভ আর্কের মৃত্যুদণ্ডাদেশ হলো। তাকে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল।
জোয়ান অভ আর্কের এই হত্যাকাণ্ডের পর অবশ্য ফরাসীরা ইংরেজদের উপর প্রতিশোধ নিয়েছিল। ফ্রান্স থেকে ইংরেজদের সকল চিহ্ন ও অধিকার মুছে গিয়েছিল।
এই জোয়ান অভ আর্ক ছিলেন ফ্রান্সের স্বাধীনতার মূর্ত প্রতীক। তার আদর্শ আজ শুধু ফ্রান্সের মধ্যেই সীমাবদ্ধ নয়। গোটা পৃথিবী তার আদর্শে অনুপ্রাণিত। তিনি সমগ্র বিশ্বেরই পরাধীন দেশের মুক্তির দিশারী হয়ে থাকবেন চিরকাল।
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।