পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক নিহত
১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পঞ্চগড় সদর উপজেলার মাধুপাড়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আজ বুধবার বিকেলে বাংলাদেশি কৃষক ইসলাম মিয়া নিহত হয়েছেন।
বিডিআর ও সীমান্তবাসীরা জানায়, ৭৪৮ মেইন পিলারের ২৫ ও ২৬ সাব-পিলারের মধ্যবর্তী স্থানে মাধুপাড়া গ্রামের ইলিয়াস মিয়া ঘাস কাটতে যান। এ সময় ভারতের সিঙ্গিমারী সীমান্ত ফাঁড়ির বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি করেন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
বিএসএফের সদস্যরা তাঁর লাশ নিয়ে যান। ২৫ রাইফেলস ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর এ কে এম হাসিবুল হোসেন ঘটনার কথা নিশ্চিত করে বলেন, প্রতিবাদ জানিয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। এ ছাড়া কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত নেওয়ার প্রস্তুতি চলছে।লাশ হয়ত ফেরত পাওয়া যাবে কিন্তু জীবন কি ফিরিয়ে নেয়া সম্ভব? (এ ভাবে লাশ পড়বে পতাকা বৈঠক হবে, লাশ ফিরিয়ে নিয়ে আসবে। আবার লাশ পড়বে আবার আনবে তারপর তারপর...... এমনি করে চলবে কি আমাদের সীমান্তের আইন? ইশ্বর, আমরা তোমার কাছে আর্শ্বিবাদ চাইনা, চাইনা কোন ঘৃনা, জীবন দাও তুমি তাই এর তৃতীয় পথও তুমি দিবা।)
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১০ বিকাল ৩:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮

মুক্তোর মতোন অভিমানচারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়
অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়
একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে...
...বাকিটুকু পড়ুনমহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য...
...বাকিটুকু পড়ুন০১।

২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:২৬
বোবা কান্না.....
আমার ধারণা- বোবা প্রাণীদের চেয়ে বোবা মানুষের অসহায়ত্ব অনেক বেশি। কারণ, বোবা প্রাণীদের নিজস্ব ভাষা আছে, পারস্পরিক বোঝাপড়া আছে। কিন্তু একজন বাক্প্রতিবন্ধী মানুষকে এমন এক জগতে বসবাস করতে হয়,... ...বাকিটুকু পড়ুন