“আপনি তো আচ্ছা বেহায়া মানুষ। কুষ্টিয়া থেকে দৌলতদিয়ার ভাড়া#একটাকাদিচ্ছেন!? আপনি কি পাগল টাগল হয়ে গেলেন? যা ভাড়া তাই দিন।“এভাবেই বাসের হেল্পার সাহেব এক ব্যক্তির সাথে কথা কাটাকাটি করছিলেন। বাসের বাকি যাত্রীরা দৃশ্য টা ভালই উপভোগ করছিলেন। কেও হয়তো ভাবছিলেন লোকটা হয়তো টাকায় আট মন চাল কিনেই গাড়ীতে উঠেছেন।লোকটা অবশ্য চাল খাচ্ছিলেন না। জনসম্মুক্ষে চাল খাওয়া যায় না। তিনি বাদাম খাচ্ছিলেন। এক টাকায় বাদাম দেয়না।“এক টাকা দিচ্ছি, না নিলে আমাকে নামিয়ে দিন। আমি এক টাকার বেশি দিতে পারব না।“এবার হেল্পার সাহেব মনে হয় একটু বেশিই রেগে গেলেন। ভাড়া কমাতে কমাতে তিনি অর্ধেকে নামিয়ে এনেছেন। তবুও লোকটাকে এক টাকার উপরে উঠাতে পারলেন না। শেষবার উচু গলায় লোকটাকে ধমকাতে লাগলেন।“আপনি বাদাম খাচ্ছেন আর ভাড়া দিচ্ছেন এক টাকা? লজ্জা করছে না বাদাম খেতে?”হেল্পার এখানে ভুল বললেন। বাদাম খেতে লজ্জা লাগেনা। বাদাম খেতে হাত লাগে, মুখ লাগে, পেট লাগে।লোকটার এ সব কিছুই আছে। হাত দিয়ে বাদামগুলো মুখে চালান করতে করতে বললেন “আপনি খাবেন? লজ্জার কিছু নেই”“তোর বাদাম খাওয়া দেখাচ্ছি, দে ভাড়া দে”লোকটা ভুল বসত নষ্ট বাদাম মুখে দিয়ে ফেলেছে। থু থু করতে করতে বলল “একটাকা তো দিচ্ছিই। না নিলে নামিয়ে দিন”“ ওস্তাদ গাড়ি থামান। এই বজ্জাত টারে নামায়া দেই।-আর জীবনে যদি তোরে দেখছি আমার গাড়ীতে উঠতে” গাড়িটা কিন্তু হেল্পার এর না। হেল্পার বেটা একটু বেশিই ভুল বলে।রাজবাড়ীর কিছু আগেই লোকটাকে নামিয়ে দেয়া হল।..........................................................................................তখনও বাদাম চাবিয়ে যাচ্ছেন। আরেকটা বাস দেখে হাত মেরে থামালেন। এই বাসের হেল্পার এর জানার কথা নয় তিনি তাকেও এক টাকা দিবেনইনি নামিয়ে দিলেও পরের বাসে উঠতে সমস্যা হবে না।বাদাম শেষ। এবার নামিয়ে দিলে কিনতে হবে। বাদাম নাপেলেও অন্যকিছু কিনতে হবে।গন্তব্য ঢাকা, সাথে আছে এক টাকা............ থুক্কু ভাড়া এক টাকা.............................
একটাকার কাহিনী (ছোট গল্প)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫১
৮টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩
কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?
কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।