"ইলিশ ব্যবসায়ী আক্কাস সাহেবের ৮ম কন্যা মিস বুলবুলির সাথে আমাদের আবুলের আবার একটু ইয়ে আছে। তাই আবুল আক্কাস সাহেবের কাছে গিয়েছে তাদের বিয়ের ব্যাপারে কথা বলতে।
-কি নাম তোমার?
-জ্বী প্রিন্স আবুল।
-কি করো তুমি?
-জ্বী আমি NASA’র চিফ ইন্জিনিয়ার।
-কিহ্? তোমার সাহস তো কম নয় হে ছোকরা! বামন হয়ে চাঁদের দিকে হাত? সামান্য একটা স্পেস ইন্জিনিয়ার হয়ে তুমি এসেছো আমার মেয়েকে বিয়ে করতে? সারা জ্বীবন আয় করে আমার মেয়েকে এক পেটি ঈলিশ খাওয়াতে পারবে?
-আক্কাস সাহেব, আমি গরিব হতে পারি কিন্তু ছোটলোক নই। আপনার মেয়েকে আমি ইলিশ মাছ খাওয়াতে পারবো না জানি, তবে মাঝে মধ্যে তেলাপিয়া ঠিকিই খাওয়াবো।
-চুপ করো বেয়াদব! এই ব্রিফকেসে ২০০ গ্রামের একটা জাটকা আছে, এটা নিয়ে দুর হয়ে যাও আমার মেয়ের জীবন থেকে।
"অতঃপর আবুল ব্রিফকেসটা নিয়ে চুপচাপ পেছনের রাস্তা ধরে হাটা দেয়!
.
[বিঃদ্রঃ ইহা সম্পূর্ণ কাল্পনিক গল্প, যা ভবিষ্যৎ এ বাস্তব ও হতে পারে!!]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


