somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুবরিকের অসাধারণ সৃষ্টি 'দ্য শাইনিং'

১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাকে দিয়ে শুরু করবো ঠিক বুঝতে পারতাছি না । জ্যাক নিকোলসন কে দিয়েই শুরু করি । চায়নাটাউন দেখার পর থেকেই আমি জ্যাকের ভক্ত । খুব বেশি মুভি দেখা হয় নি জ্যাকের । কিন্তু , কেনো জানি জ্যাকের কঠিন ভক্ত হয়ে গেছি । কেনো হয়েছি , কীভাবে হয়েছি সেটা জানি না । সেটা খুব গুরুত্বপূর্ণ কিছুও না । আপনি আগে থেকে চিন্তা করে কার ভক্ত হবেন সেটা ঠিক করতে পারবেন না । এটা এমনি এমনি কীভাবে জানি হয়ে যায় ।



এবার আসি স্ট্যানলি কুবরিক এর কথায় । নাম বহু শুনেছি । প্রথমে শুনি ক্রিস্টোফার নোলানের মাধ্যমে । নোলানের প্রিয় পরিচালক কুবরিক । ব্যাপারটা এমন আমরা যাকে বস মানি , সে কুবরিককে বস মানে । বসের বস :P । কুবরিকের মুভি দেখার ইচ্ছা ছিলো অনেকদিন থেকেই । সেই ইচ্ছা পূরণ হলো অসাধারণ এক মুভির মাধ্যমে । প্রথমেই যেটা দেখলাম তাতে মনে হচ্ছে , যা শুনেছি , কম শুনেছি ।

এবার আসি মুভির কথায় । মুভির নাম দ্য শাইনিং । নাম শুনেছেন নিশ্চয়ই । ১৯৮০ সালের সাইকোলজিক্যাল হরর মুভি । অনেকের মতে সর্বকালের সেরা হরর মুভি । সর্বকালের সেরা না হয় মানলেন না , সর্বকালের সেরা ১০ টি হরর মুভির লিস্ট করতে যান । এই মুভি সেই লিস্টে থাকবেই বলতে গেলে ।



কী আছে মুভিতে ? আসছি , কাহিনী বলে নেই আগে ।

কাহিনী : শহর থেকে বহু দূরে পাহাড়ের নিকটে এক হোটেল ‘ওভারলুক হোটেল’ । হোটেলের ইতিহাস আবার খুব খারাপ । এই হোটেলের কেয়ারটেকার নাকী মানুষিক বিকারগ্রস্থ হয়ে তার ফ্যামিলিকে খুন করার পর নিজে সুইসাইড করেছে । সেই হোটেলের কেয়ারটেকারের চাকরি পায় জ্যাক টোরেন্স (জ্যাক নিকোলসন) । তার সাথে সেখানে থাকবে তার স্ত্রী ওয়েন্ডি টোরেন্স (শেলি ডুভাল) এবং ছেলে ড্যানি টোরেন্স (ড্যানি লয়েড) । হোটেলে তারা তিনজন ছাড়া আর কেউ থাকবে না । পুরা উইন্টার তাদেরকেই থাকতে হবে । আস্তে আস্তে জ্যাকের মানুষিক অবস্থাও তার আগের কেয়ারটেকারের মত হতে থাকে । সে তার পরিবারকে তার পথের কাঁটা মনে করতে থাকে ।

তারপর ...........................

কাহিনী শুনেই বুঝতে পারছেন মুভিটা কেমন । পার্সোনাল অনুভূতি শেয়ার করি । হরর মুভি একদমই দেখি না । কারণ , ম্যাক্সিমাম সময়েই হতাশ হতে হয় । হরর মুভি মূলত দুই প্রকার । ভূতের মুভি এবং ভয়ের মুভি । এর মাঝে ভূত ওয়ালা মুভিগুলা যথেষ্ট বিরক্তির জন্ম দেয় । ভয়ের মানে , যে মুভিগুলা আপনাকে মনস্তাত্ত্বিক ভাবে একটা নাড়া দিবে সেই মুভিগুলার প্রতি তুলনামূলক আগ্রহ বেশী । আর এই মুভিটা আপনাকে একটুখানি নাড়া দিবে না, যথেষ্ট জোরেই নাড়া দিবে (বিল্ডিংও ভেঙ্গে যেতে পারে :P) । মুভিটা দেখার সময় খুব চাপ অনুভব করছিলাম । মুভিটা একটু স্লো । তাই, ধীরে ধীরে চাপটা আরো বাড়ছিলো । আর , ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা কী বলবো । আপনি যতোই সাহসী হোন না কেনো , ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনাকে ভয় পাইয়ে দিবেই । তার সাথে , মানুষিক চাপ আরো প্রকট করে তুলবে । এতো ভয়ঙ্কর ব্যাকগ্রাউন্ড মিউজিক আর কোনো মুভিতে শুনি নাই ।



জ্যাক নিকোলসন অনবদ্য অভিনয় করেছেন । সাথে শেলি ডুভাল এবং ড্যানি লয়েড চমৎকার অভিনয় করেছেন । কুবরিকের সাথে পরিচিত হলাম । যা মনে হলো , লোকটা মানুষকে সাইকোলজিক্যালি ভালোই আঘাত করতে পারেন ।

একটা কথা বলে রাখি , এই মুভি সবার জন্য না । এমনিতেই স্লো , আর হররটা সাইকোলজিক্যাল । খুব সম্ভবত মুভিটা অনেকে বুঝতে পারবেন না । তাছাড়া , সবচেয়ে যেটা বিরক্তি/আগ্রহ সৃষ্টি করবে সেটা হলো এন্ডিং । কুবরিকের এই মুভির এন্ডিং বুঝতে পারা মহান এক সাফল্য । আমি নিজেও এন্ডিং প্রথমে বুঝি নাই । গুগলের সাহায্য নিয়ে বুঝতে হয়েছে ।

হরর যারা পছন্দ করেন , তারা ট্রাই দিতে পারেন । আশা করি মুভিটা ভালো লাগবে ।

মুভি দেখার পর কিছু প্রশ্ন আসবে আপনার মনে । সেগুলোর উত্তর পাবেন নিচের লিংকগুলাতে :

Click This Link

Click This Link

Click This Link


নামঃ The Shining (1980)
পরিচালকঃ Stanley Kubrick
অভিনয়ঃ Jack Nicholson, Shelley Duvall, Danny Lloyd.

IMDB : http://www.imdb.com/title/tt0081505/

IMDB Rating : 8.5
My Rating : 8.8

Download Link : Click This Link
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৯
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×