somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'দ্য ফাইটার' এক বক্সারের পারিবারিক এবং প্রফেশনাল জীবনের গল্প

১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্পোর্টস জেনরের মুভি খুব বেশি দেখা হয় না । কেনো জানি এই জেনরের মুভি দেখতে ইচ্ছা করে না । এই জেনরে অনেক ভালো ভালো মাস্টারপিস আছে । যেগুলো না দেখা মানে অনেক বড় কিছু মিস করা । তো শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে ফেললাম এই জেনরের সব মাস্টারপিস একে একে দেখে ফেলবো । শুরু করলাম প্রিয় অভিনেতা ক্রিশ্চিয়ান বেলের ‘দ্য ফাইটার’ দিয়ে । দ্য ফাইটার অবশ্য বেলের একার মুভি না । মুভির প্রধান চরিত্র মার্ক ওয়ালবার্গ । তবে অভিনয়ের দিক দিয়ে বেল অবশ্যই মার্কে ছাড়িয়ে গেছে । আরেকজনের কথা না বলয়েই নয় । তিনি হচ্ছেন মেলিসা লিও । আরও রয়েছেন আ্যমি আ্যডামস ।



কাহিনী : ডিকি এক্লান্ড (ক্রিশ্চিয়ান বেল) সাবেক বক্সার । একসময় তিনি নামকরা বক্সার ছিলেন । কিন্তু , অনিয়ন্ত্রিত জীবনযাপনের জন্য তার ক্যারিয়ার আজ শেষ । তার ছোট ভাই মিকি ওয়ার্ড (মার্ক ওয়ালবার্গ) একজন উঠতি বক্সার । মিকির ট্রেইনার হলো ডিকি । কিন্তু , ডিকির খাপছাড়া কাজকর্মের জন্য মিকির গার্ল ফ্রেন্ড ক্যারেলিন (আ্যমি আ্যডামস) এবং মিকি এবং ডিকির বাবা মিকিকে নতুন এক ট্রেইনার নিতে বলে । কিন্তু , মিকি এবং ডিকির মা অ্যালিস (মেলিসা লিও) ডিকিকেই মিকির ট্রেইনার হিসেবে দেখতে চায় । এই ব্যাপার নিয়ে তাদের পারিবারিক কলহ দেখা দেয় ।

তারপর কিছু ঘটনা ঘটে যা মিকি , ডিকি এবং অ্যালিসের উপর প্রভাব ফেলে ।



মুভির প্রধান চরিত্রে মার্ক ভালোই অভিনয় করেছেন । বক্সিং ম্যাচের সময় তার অভিনয় একটু অন্যরকম লেগেছে আমার কাছে । ক্রিশ্চিয়ান বেলকে নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই , চরিত্রের প্রয়োজনে তিনি নিজের শরীরের উপর দিয়ে কী পরিমাণ অত্যাচার চালাতে পারেন তা আপনারা দ্য ম্যাশিনিস্ট মুভিতেই দেখেছেন । এই মুভিতে আবার সেই অবস্থা । এছাড়া অভিনয়ের ক্ষেত্রেও ১০০ তে ১০০ পাওয়ার মতোই । অসাধারণ বডি ল্যাংগুয়েজ , ডায়লগ ডেলেভারি , এক্সপ্রেশন , শুধুমাত্র এবং শুধুমাত্র বেলের পক্ষেই সম্ভব । আ্যমি আ্যডামস ভালো অভিনয় করেছেন । তবে , মেলিসা লিও ছিলেন বেলের পরে এই মুভির সেরা চমক ।



এই মুভিতে অভিনয় করে অস্কার পেয়েছেন ক্রিশ্চিয়ান বেল এবং মেলিসা লিও । বেল পেয়েছে সেরা পার্শ্ব অভিনেতার পুরষ্কার এবং মেলিসা পেয়েছে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরষ্কার ।

পরিচালক ডেভিড ও রাসেল দিন দিন আমার প্রিয় পরিচালক হয়ে উঠছেন । তার মুভিতে অভিনয় করেই বেল , মেলিসা এবং জেনিফার অস্কার জয় করেছে । সামনে আসছে তার অ্যামেরিকান হাসল । মজার ব্যাপার আগের দুই মুভির প্রায় সবাই তার নতুন মুভিতে থাকছে । সামনে তার কাছ থেকে আরো ভালো ভালো মুভির প্রত্যাশা রইলো ।

মুভিতে বেল মার্কের বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করলেও বাস্তবে কিন্তু মার্ক বেলের চেয়ে বয়সে বড় ।

না দেখে থাকলে দেখে ফেলতে পারেন । ওহ ! বলতে ভুলে গেছি , মুভিটা কিন্তু সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত ।

নামঃ The Fighter (2010)
পরিচালকঃ David O. Russell
অভিনয়ঃ Mark Wahlberg, Christian Bale, Amy Adams & Melissa Leo.

IMDB : http://www.imdb.com/title/tt0964517/

IMDB Rating : 7.9
My Rating : 8.6
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×