somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এডওয়ার্ড নরটনের ‘দ্য ইলুশনিস্ট’

১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দ্য ইলুশনিস্ট মুভির নাম শুনেছেন ? প্রশ্নটা একটু বোকার মতো করে ফেললাম বোধহয় । এই মুভিতো রীতিমত পপুলার একটা মুভি । এই মুভির নাম শুনবে না কেউ এটা কীভাবে হয় ! এডওয়ার্ড নরটনকে যারা চিনেন না বা এর আগে যারা নরটনের মুভি দেখেন নাই , তারাও অনেকে এই মুভি দেখেছেন । অনেকে এডওয়ার্ড নরটনকে চিনেনে জাস্ট এই মুভির মাধ্যমেই



মুভিটি ২০০৬ সালে মুক্তি পেয়েছিলো । মুভিটিতে এডওয়ার্ড নরটন ছাড়া আরো অভিনয় করেছেন জেসিকা বিয়েল , পল গিয়ামাট্টি এবং রুফুস সেওয়েল । মুভিটি পরিচালনা করেছেন নিল বার্গার ।

কাহিনী : ভিয়েনাতে একবার আইসেনহাইম নামক এক ইলুশনিস্টের (এডওয়ার্ড নরটন) আবির্ভাব ঘটে । সে নানান ধরণের অস্বাভাবিক এবং অসাধারণ ম্যাজিক দেখিয়ে অগণিত মানুষের মন জয় করে নিয়েছে । তার এই ম্যাজিক নিয়ে কাজকারবারে ইন্সপেক্টর উহল (পল গিয়ামাট্টি) মোটেই সন্তুষ্ট নয় । সে সবসময় আইসেনহাইমকে সন্দেহের চোখে দেখে । একবার এক ম্যাজিক শো করতে গিয়ে আইসেনহাইম তার ছোটবেলার হারানো ভালোবাসা সোফিকে (জেসিকা বিয়েল) খুঁজে পায় । কিন্তু , চাইলেই আইসেনহাইম আর সোফি একসাথে হতে পারে না । কারণ , সোফি যে ক্রাউন প্রিন্সের (রুফুস সেওয়েল) বাগদত্তা ।

আইসেনহাইম কী ফিরে পাবে সোফিকে ? ক্রাউন প্রিন্স জানতে পারলে কী হবে ? ইন্সপেক্টর উহল কী আইসেনহাইমকে সন্দেহ করা বাদ দিবে ?

জানতে হলে দেখুন দ্য ইলুশনিস্ট ।



বরাবরের মতো এডওয়ার্ড নরটন অসাধারণ অভিনয় করছেন । তবে আমি আমি মনে করি নরটন আরো ভালো অভিনয় করতে পারতেন । কেনো জানি এই মুভিতে তার অভিনয় অ্যামেরিকান হিস্টোরি এক্স , ফাইট ক্লাব কিংবা দ্য পেইন্টেড ভেইল লেভেলের মতো লাগেনি । তারপরও তিনি যে অভিনয় করেছেন তাও অনেক বড় বড় অভিনেতাই করতে পারতেন না । আসলে , নরটন নিজেই নিজের লেভেল অনেক উপরে নিয়ে প্রত্যাশা বাড়িয়ে দিয়েছেন । পল গিয়ামাট্টি অসাধারণ অভিনয় করেছেন । মুভির চমক ছিলো তার অভিনয় । অতি শক্তিশালী অভিনয় । চরিত্রের জন্য পারফেক্ট । জেসিকা বিয়েল তেমন সুযোগ পাননি । তারপরও মোটামোটি ভালোই করেছেন ।



মুভির অন্যতম আকর্ষণ অন্যরকম ক্যামেরা ওয়ার্ক । যারা মুভি দেখেছেন তাদের নিশ্চয়ই মনে আছে ক্যামেরার অন্যরকম ব্যবহার । এই জিনিস্টা মুভিকে আরো স্পেশাল বানিয়েছে ।

নিল বার্গার অসাধারণ পরিচালনা করেছেন । মুভি দেখার সময় একটা ঘোর তৈরি হয়ে গিয়েছিলো ।

একই বছর নোলানের দ্য প্রেস্টিজ মুক্তি পায় । তাই , না চাইলেও দুই মুভির মাঝে তুলনা চলে আসে । দুই মুভিতেই আমার প্রিয় দুই অভিনেতা ক্রিশ্চিয়ান বেল এবং এডওয়ার্ড নরটন অভিনয় করেছেন । তাই আমি এই দুই মুভির মাঝে কোনো তুলনা করবো না ।

না দেখে থাকলে দেখে ফেলতে পারেন । আশাহত হওয়ার কোনো সম্ভাবনাই নাই ।

নামঃ The Illusionist (2006)
পরিচালকঃ Neil Burger
অভিনয়ঃ Edward Norton, Paul Giamatti, Jessica Biel

IMDB : http://www.imdb.com/title/tt0443543/

IMDB Rating : 7.6
My Rating : 8.0
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×