somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফুলগাজীর অঙ্গার

২১ শে মে, ২০১৪ রাত ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এমন ভয়াবহ দৃশ্য চোখে সহ্য করা কঠিন। কাঠের মতো পড়ে আছে শরীর। হয়তো আধা ঘণ্টা আগেও হাসিতে ঠাট্টাতে চারপাশ ব্যাপ্ত রেখেছিলো তা। হয়তো ঘণ্টা খানেক আগে প্রিয় সন্তানের শরীর ছুঁয়ে গিয়েছিলো হাচরে পাচরে গাড়ি থেকে বের হতে চাওয়া হাত দুটো।

সেই সব কিছু খানিকের বাবধানে পুড়ে অঙ্গার হয়ে গেছে। পুড়ে গেছে একজন জলজ্যান্ত মানুষ। কেবল গুলি করে মৃতু্য নিশ্চিত করেই ক্ষান্ত হয় নি ঘাতকেরা, আগুন দিয়ে গেছে গাড়িতে। সেখানেই পুড়ে শেষ ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম।

পত্রিকায় খবর এসেছে আওয়ামীলীগ নেতা হিসেবে। আমরা দেখছি একজন মানুষ হিসেবে।
কী ভয়ংকর নৃশংসতায় পর্যবসিত হয়েছে দেশ, নারায়নগঞ্জের পরপরই তার আরেকটি বড় দৃষ্টান্ত স্থাপিত হয়ে গেলো ফেনীতে।
প্রধানমন্ত্রী নিদের্শ দিয়েছেন হত্যাকারীদের ধরার। তার মতে স্বাধীনতা বিরোধীরা এর সাথে জাড়িত থাকতে পারে। সুতরাং একটা ধরাণা তিনি দিয়ে দিয়েছেন কাদের বিরুদ্ধে মামলা হবে। এর মতো ভয়ংকর কাজ আর হতে পারে না।

নারায়নগঞ্জের হতাকাণ্ডের পর সরকারের আরো সতর্ক হওয়া দরকার কাউকে দোষারোপ করার ক্ষেত্রে। প্রধানমন্ত্রী তা হন নি। কয়েকদিন আগে রাজশাহীতে দু'জন ছাত্রলীগ নেতাকে রাগ কেটে, পায়ের গোড়ালী কেটে পঙ্গু করা হয়েছিলো। তার দোষ স্বভাবতই গিয়েছিলো একটি বিশেষ ছাত্র সংগঠনের উপর। তার মামলা ও তদন্তের পর কারা গ্রেফতার হয়েছে, কে দোষী সাব্যস্ত হয়েছে তার কোন ফলো আপ রিপোর্ট দেখার সুযোগ হয় নি আমাদের। কারণ প্রতিনিয়ত দেশে এমনসব নৃশংস কাণ্ড ঘটে যে একটার কাছে দ্বিতীয়বার যাবার সুযোগ ঘটেনা মিডিয়ার।

সরকার বিরোধীরা তো থাকতেই পারে জড়িত এমন কাজে। কিন্তু সরকারী বাহিনী ও সরকার সমর্থকরা যা করছে সেটা যদি প্রধানমন্ত্রী ও তার অন্য মন্ত্রীরা নিয়ন্ত্রণ করতে পারতেন তবে নৃশংসতার মাত্রা হয়তো নব্বই শতাংশ কম হতো।

একই সাথে দেশের সবকিছু নিয়ন্ত্রণ করতে ও সুবিচার নিশ্চিত করতে একটি নৈতিকভাবে নির্বাচিত সরকারও যে খুবই জরুরি করতে সেটা যত আগে এই সরকার বুঝবে ততই মঙ্গল।

-ইউএমবি।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

এতটা নির্লজ্জ বেহায়া ভিসি সারা দুনিয়াতে নেই-- ছি:

লিখেছেন অপলক , ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:০১

একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

×