somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উন্মার্গগামী...

২৬ শে নভেম্বর, ২০০৬ দুপুর ২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের ধন্যবাদ রইলো তাদের জন্য যারা ইতমদ্ধে আমাদের ব্লগ দেখেছেন এবং মন্তব্য করেছেন, আর তাদের তো অবশ্যই যারা এখন পড়ছেন। বেশকিছু সমালোচনা আর অন্যান্য মন্তব্য পেয়েছি... ভাল লাগলো আপনাদের প্রতিক্রিয়া জানতে পেরে।

আমরা দূঃখ প্রকাশ করছি আমাদের অসম্পূর্ন প্রথম লেখার জন্য। হয়তোবা সেইজন্যই অনেকে আমাদের ভূল বুঝেছেন । আমাদের পরিচয়, আমদের উদ্দেশ্য, এবং সর্বোপরি কেন আমরা এতকিছু বাদ দিয়ে উন্মার্গগামী ধর্ম গ্রহন করলাম তা যতটা পরিষ্কার ভাবে সম্ভব আপনাদের জানাতে চেষ্টা করছি এই লেখায়। আশা করছি আপনারা যারা অত্র এলাকায় আপনাদের কিবোর্ড যুদ্ধের ফলাফল টাঙান, তারা আমাদের এই সহজ কথাগুলো বোঝার সামর্থ ধারন করেন ।

আমরা নিতান্তই ছাপোষা কিছু মানুষ...সিনথেটিক বিনোদন আর নির্দিষ্ট ছকে বাঁধা সমাজ যাদের টানে না এক চুলও । এই কান্তিকর শহর তাই আমাদের ঠেলে দিয়েছে দূরে । আমরা সুযোগ করতে পারলেই হারাই দূরে কোথাও । কখনো চড়ি পাহাড়ে, কখনো বা ভাসি অথৈ জলে, আবার কখনো ডুব দেই সাগরে । প্রকৃতিই আমাদের কজনের অস্তিত্বের একমাত্র আশ্রয় । তার ডাক শহুরে অনেকের কানে না পৌছালেও আমরা ঠিকই শুনি সেই ঘরছেড়ে বেরিয়ে পরার আহ্বান । প্রয়োজন শুধুই কিছু একান্ত সময়ের।

ঘুরে বেড়ায় অনেকেই; কিন্তুু তাদের সাথে আমাদের বেড়ানের "ফিলোসফি" র তফাত রয়েছে। আমরা চেষ্টা করি এমন কিছু করতে যা স্বাভাবিক অবস্থায় কেউ করে না । মোট কথা আমরা অ্যাডভেনচার খুঁজে ফিরি প্রকৃতির কোলে । এখন তো কিউক্রাডং টু্যরিস্ট স্পট হয়ে এসেছে । কিন্তু 2003 এর প্রথম দিকের সেই দূর্গম কিউক্রাডং যে তিনজন কিশোর বেয়ে উঠে সবচেয়ে কমবয়সে কিউক্রাডং বিজয়ী হয়, তারাও আমাদেরই কজন।কক্সবাজার অনেকেই যান, কিন্তুু যখন সেখানে 10 নম্মর মহা বিপদ সংকেত- তখন ঘূণিঝড়ের রূপ দর্শন করতে কোন স্বাভাবিক মানুষ কি কক্সাবাজারগামী বাসে চাপেন? নৌকায় চড়ে বেড়ান আপনারা অনেকেই, কিন্তুু নৌকায় চেপে ঢাকা থেকে ত্রিশ দিন নদী বেয়ে নানা ঘাটের জল খেয়ে বঙ্গোপসাগরে পৌছানোর অনুভূতির সাথে কজনের পরিচয় আছে? শাহ্ পরী দ্বীপ থেকে জেলে নৌকায় সেন্টমার্টিন্স দীপে যাবার পথে সুনামির কবলে পরে পথহারা হবার অভিজ্ঞতাই বা কজনের আছে?

এবার আসা যাক উন্মার্গগামী কথাটির প্রসঙ্গে । উন্মার্গগামী ু শব্দটির আভিধানিক অর্থ বিপথগামী, ভ্রষ্টাচারী, যে বা যারা সামাজিক সংস্কারে বিশ্বাসী না। আর আমরা নিজেদের উন্মার্গগামী বলে পরিচয় দেই এই কারনে যে আমরা যা করি তা অন্য দশজনের চোখে উন্মার্গগামীতা ছাড়া আর কিছুই নয়। আমাদের মত ঘরছাড়া মনের কিছু মানুষ মিলে তিল তিল করে গড়ে তুলছি নিজেদেরএকটা সংগঠন "উন্মার্গগামী"।

জনৈক কৌশিক সাহেব কে বলছি, তাহ্সান সাহেব গানের লিরিকে যদি " রোদেলা রাত্রি" অথবা "জোছনা দিনে" ব্যাপার গুলোর মধ্যে সম্পর্ক দেখাতে পারেন তাহলে উপরের সবটুকু লেখা পড়ার পর যাযাবর হবার সাথে উন্মাদের সম্পর্ক নিশ্চই বুঝতে পারবেন। আর আপনার "ঘুরে বেড়ানো" ব্যাপারটা সম্পর্কে করা মন্তব্যটা (ঘুরে বেড়ানো অত্যন্ত সামাজিক, পরিশীলিত, গতানুগতিক, বোরিং, বিলাসী একটা টু্যরিজম ছাড়া আর কিছুই না) আমাদের নিকট বোধগম্য হল না ।

আমাদের সম্পর্কে জানতে বা যোগাযোগ করতে : [email protected]
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০০৬ দুপুর ২:৫২
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×